পুবের কলম, ওয়েবডেস্ক: গেরুয়া শিবিরের প্রার্থীপদ পেয়েই কোমর বেঁধে মাঠে নেমেছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। হিন্দুত্বকে হাতিয়ার করেই নিজের কেন্দ্রে ভোট প্রচার সারছেন তিনি। বিজেপির তারকা প্রার্থীর মুখে মোদি-স্তুতি ঝরে পড়েছে একাধিকবার। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘ভগবান রামচন্দ্রের অংশ’ বলে তুলনা করলেন কঙ্গনা। পাশাপাশি তাঁর মুখে ওঠে আসল রামমন্দির নিয়ে বিজেপির সাফল্যের কথাও।
শনিবার মাণ্ডিতে প্রচারে গিয়ে তিনি বলেন, "একবার ভাবুন, যে কাজটা বিগত ৫০০ বছর ধরে আটকে ছিল, সেটা একমাত্র নরেন্দ্র মোদির আমলেই সম্ভব হল। মোদি যখন প্রধানমন্ত্রীর আসনে, তখনই রামের কৃপায় এত বছরের অপেক্ষার অবসান হয়েছে।"আরও পড়ুন:
তারপরই কঙ্গনার কথা ওঠে আসে, "রামমন্দির তৈরি হল। আমি ওঁর (নরেন্দ্র মোদি) মধ্যে ভগবান শ্রীরামচন্দ্রের অংশ দেখতে পাই। আমার জীবনদর্শনকে দারুণভাবে প্রভাবিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তিনি আমার আদর্শ। আর আমি মোদির সৈনিক। সেই কাঠবেড়ালি, যে রামসেতু নির্মাণে যোগ দিয়েছিল। আমিও এই দলে যোগ দিয়ে সেই কাজওই করতে চলেছি।” ভোটারদের উদ্দেশ্যে বিজেপির তারকা প্রার্থীর বার্তা, আজ আমি এখানে নরেন্দ্র মোদির দূত হিসেবে এসেছি। আমাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রীর জন্য আশীর্বাদ করুন।