১১ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিহারে প্রতিটি পরিবারে সরকারি চাকরি, নির্বাচনের আগে বড় প্রতিশ্রুতি তেজস্বী যাদবের

পুবের কলম ওয়েবডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনের আগে চাঞ্চল্যকর প্রতিশ্রুতি দিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে তিনি ঘোষণা করেন, বিহারের প্রতিটি পরিবারে একজন করে সরকারি চাকরিজীবী থাকবে। তেজস্বীর দাবি, সরকার গঠনের ২০ দিনের মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হবে এবং ২০ মাসের মধ্যে বাস্তবায়ন সম্পূর্ণ হবে।

বিজেপি ও জেডিইউ সরকারকে কটাক্ষ করে তেজস্বী বলেন, “দীর্ঘ ২০ বছর ধরে তারা বেকারত্ব দূর করার কোনো উদ্যোগ নেয়নি। বরং ভাতার রাজনীতি করছে।” তিনি স্পষ্ট জানান, এই প্রতিশ্রুতি কোনো জুমলা নয়; বরং বিহারের প্রতিটি পরিবারকে অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষা দিতে চান তারা।

আরও পড়ুন: ভোট চুরি না হলে বিহারের মানুষই মহাজোট সরকার গঠন করবে: রাহুল গান্ধী

আগামী ৬ ও ১১ নভেম্বর দুই দফায় হবে বিহার বিধানসভা নির্বাচন। ফল প্রকাশ ১৪ নভেম্বর। নির্বাচনের আগে এই প্রতিশ্রুতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে আরজেডি।

আরও পড়ুন: বিহারে ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রী প্রার্থী তেজস্বী যাদব, উপমুখ্যমন্ত্রী প্রার্থী মুকেশ সাহানি

আরও পড়ুন: জোটের ঐক্য শক্ত করতে কংগ্রেসের ‘আত্মবলিদান’, মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রীর মুখ তেজস্বীই
ট্যাগ :
সর্বধিক পাঠিত

সিআরপিএফ ক্যাম্পে জঙ্গি হামলা: মৃত্যুদণ্ড প্রাপ্তদের খালাস বাতিলে ইউপি সরকারের আরজি শুনবে সুপ্রিম কোর্ট

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিহারে প্রতিটি পরিবারে সরকারি চাকরি, নির্বাচনের আগে বড় প্রতিশ্রুতি তেজস্বী যাদবের

আপডেট : ৯ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার