পুবের কলম, ওয়েবডেস্ক: বিহার নির্বাচনে ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রী মুখ তেজস্বী যাদবই। বৃহস্পতিবার যৌথ সাংবাদিক বৈঠক করে লালু-পুত্র তেজস্বী যাদবকে জোটের মুখ্যমন্ত্রী মুখ হিসাবে ঘোষণা করল ইন্ডিয়া শিবির ৷ পাশাপাশি ভোটে জয়ী হলে উপ-মুখ্যমন্ত্রী হবেন বিকাশশীল ইনসান পার্টি (ভিআইপি)-র প্রধান মুকেশ সাহানি। উল্লেখ্য, বুধবার আরজেডি প্রধান তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের সঙ্গে দেখা করেন বিহার নির্বাচনের দায়িত্বে থাকা কংগ্রেস নেতা অশোক গেহলত৷ তারপরেই এই যৌথ সাংবাদিক বৈঠকের কথা জানানো হয়৷ বৃহস্পতিবার পটনায় এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের বিহার নির্বাচনের দায়িত্বে থাকা প্রবীণ নেতা অশোক গেহলত, প্রদেশ কংগ্রেস সভাপতি রাজেশ কুমার রাম, কংগ্রেস মুখপাত্র পবন খেরা, সিপিআই এম-এল সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, সিপিআই(এম) নেতা লালন চৌধরী এবং অন্য নেতারা৷
মহাগঠবন্ধন জোটের দলগুলির মধ্যে আসন বণ্টন নিয়ে মনোমালিন্য তৈরি হয়েছে বলে তোপ দেগেছিল শাসক শিবির৷ কিন্তু বারবারই এই অভিযোগ উড়িয়ে দিয়েছে ইন্ডিয়া শিবিরের নেতারা। ইন্ডিয়ার ঐক্য বজায় রাখতে বিকাশশীল ইনসান পার্টির প্রধান মুকেশ সাহানিকে উপ-মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা হয়েছে। অর্থাৎ বিহারে জিতলেও সরকারে বড় পদ পাবে না কংগ্রেস। জোটসঙ্গীদের দাবিতে মাথা নোয়াতে হল হাত শিবিরকে। তেজস্বী এই ঘোষণার পর বলেছেন, এটা কেবল আমার নয়, বিহারের যুবসমাজের লড়াই। একসঙ্গে রাজ্যের উন্নয়নের জন্য কাজ করবেন। এর আগে বিহারের রাজনীতিতে নানা জল্পনা তৈরি হয়েছিল, কে হবেন বিরোধী জোটের মুখ, সে নিয়ে আলোচনা হয় বিস্তর। তেজস্বীর পাশাপাশি আরও কয়েকটি নাম উঠে আসে। অবশেষে আরজেডি নেতার পক্ষেই সমর্থন দিল বাকি দলগুলো।জোটের ঐক্য শক্ত করতে কংগ্রেসের 'আত্মবলিদান', মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রীর মুখ তেজস্বীই
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
২৩ অক্টোবর ২০২৫, ০৮:৩৬
আরও খবর
বিহারে ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রী প্রার্থী তেজস্বী যাদব, উপমুখ্যমন্ত্রী প্রার্থী মুকেশ সাহানি
চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ী চাকরি, মার্সিক ৩০ হাজার বেতন: ভোটের বিহারে প্রতিশ্রুতি তেজস্বীর
যাদব গড়েই প্রতিদ্বন্দ্বিতা, রাঘোপুর আসনে মনোনয়ন জমা দিলেন তেজস্বী যাদব
বিহারে প্রতিটি পরিবারে সরকারি চাকরি, নির্বাচনের আগে বড় প্রতিশ্রুতি তেজস্বী যাদবের
বিহার বিধানসভা নির্বাচনের আগেে Monthly Allowance-এর ঘোষণা নীতীশ কুমারের
বিহার বিধানসভা নির্বাচনের আগেে Monthly Allowance-এর ঘোষণা নীতীশ কুমারের
RJD leader Tejashwi Yadav: মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট, লালু-পুত্র তেজস্বীর বিরুদ্ধে দায়ের মামলা
RJD leader Tejashwi Yadav: মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট, লালু-পুত্র তেজস্বীর বিরুদ্ধে দায়ের মামলা
'অপমানজনক মন্তব্য নিন্দনীয়', ডিএমকে সাংসদের মন্তব্যের জবাব তেজস্বীর
'অপমানজনক মন্তব্য নিন্দনীয়', ডিএমকে সাংসদের মন্তব্যের জবাব তেজস্বীর
‘বজরংবলি পদ্ম-শিবিরের উপর বেজায় ক্ষুব্ধ রয়েছেন’ মন্তব্য তেজস্বী যাদবের
‘বজরংবলি পদ্ম-শিবিরের উপর বেজায় ক্ষুব্ধ রয়েছেন’ মন্তব্য তেজস্বী যাদবের
বাবা হলেন তেজস্বী যাদব, কন্যা সন্তানের জন্ম দিলেন রাজশ্রী
বাবা হলেন তেজস্বী যাদব, কন্যা সন্তানের জন্ম দিলেন রাজশ্রী
ইডির পর এবার সিবিআইয়ের স্ক্যানারে লালু পুত্র তেজস্বী যাদব, চাকরি দুর্নীতিতে আজ তলব
ইডির পর এবার সিবিআইয়ের স্ক্যানারে লালু পুত্র তেজস্বী যাদব, চাকরি দুর্নীতিতে আজ তলব
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র