পুবের কলম, ওয়েব ডেস্ক: মণিপুরে ফের বড়সড় হিংসার ঘটনা ঘটল। শুক্রবার সন্ধ্যায় বিষ্ণুপুর জেলায় আসাম রাইফেলসের কনভয়ে অতর্কিত হামলা চালায় সশস্ত্র বন্দুকবাজরা। এতে দুই জওয়ান নিহত হন এবং অন্তত পাঁচজন গুরুতর আহত হন। পুলিশ জানিয়েছে, ইম্ফল থেকে বিষ্ণুপুরগামী ৩৩ জন জওয়ানের ওই কনভয়কে লক্ষ্য করে হামলা হয়।
আরও পড়ুন:
হামলার পর গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। রাজ্যপাল অজয় কুমার ভাল্লা ঘটনাটিকে “জঘন্য সন্ত্রাসী হামলা” আখ্যা দিয়ে কঠোর নিন্দা করেছেন।
তিনি আশ্বাস দিয়েছেন, প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ পদক্ষেপ নেবে।আরও পড়ুন:
উল্লেখযোগ্যভাবে, কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মণিপুর সফর করেছিলেন। যদিও এর আগে ভয়াবহ জাতিগত হিংসার সময় তিনি রাজ্যে যাননি। রাজ্যে মেইতেই ও কুকি সম্প্রদায়ের দ্বন্দ্বকে কেন্দ্র করে চলমান সহিংসতার জন্য বিরোধীরা বিজেপি ও আরএসএসের ‘ভোট রাজনীতি’কে দায়ী করে আসছে। এন বীরেন সিংয়ের পদত্যাগের দাবিও বারবার উঠেছে। তবে শেষমেশ অশান্ত পরিস্থিতিতে কেন্দ্র রাষ্ট্রপতির শাসন জারি করে।