কৌশিক সালুই বীরভূম:-  দাস্তারবন্দী ও মিশকাত শরীফ খতম উপলক্ষে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান এবং নুরানী দোওয়ার মজলিস আয়োজিত হল। মঙ্গলবার রাত্রে অনুষ্ঠানটি হয় বীরভূমের সিউড়ী মাদ্রাসা জিয়াউল ইসলাম  স্কুল মাঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শায়খুল হাদিস জনাব হজরত মৌলানা জহিরুদ্দিন সাহেব ( দঃ ২৪ পরগণা) ।

হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান ও নুরানী দোওয়ার মজলিস আয়োজিত হল বীরভূমে

এ ছাড়াও উক্ত মহতী অনুষ্ঠানে উপস্হিত ছিলেন এই মাদ্রাসার প্রাক্তন প্রধান প্রধান শিক্ষক হজরত মৌলানা ওজিহুল্লাহ, বর্তমান প্রধান শিক্ষক মাওলানা সৈয়দ নওসাদ আলী কাসেমী, পীরে কামিল হজরত মাওলানা মুফতি দবির হোসেন , হজরত মাওলানা  বিলাল , পীরে কামিল হজরত মাওলানা আঃ কাদের সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান ও নুরানী দোওয়ার মজলিস আয়োজিত হল বীরভূমে

উপস্থিত প্রত্যেকে মাদ্রাসার ইতিহাস এবং পঠন-পাঠন নিয়ে বিস্তৃত আলোচনা করেন। ওই মাদ্রাসার সম্পাদক মওলানা আব্দুল মান্নান জানান, 'এ বছর এই মাদ্রাসার ২৭ জন ছাত্রকে পাগড়ী প্রদান করা হয়েছে'। মাদ্রাসার শিক্ষক  জনাব হাফেজ সামসুদ্দিন  জানান," এ বছর অত্যন্ত কম সময়ে সিউড়ীর সাজাদ আলীর পুত্র ১১ বছরের মহ উমর ফারুক হাফেজ ডিগ্রি অর্জন করেছে"। মাদ্রাসার শিক্ষক সানাউল্লাহ সাহেব জানান," এ বছর রমজানের পর এই মাদ্রাসায় হাদিস শরিফ কোর্স (বোখারী শরিফ ক্লাস)  চালু হবে"।