তেল আবিব, ২ মে: গাজায় হামলা চালানোর হুমকি দিলেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতি এবং বন্দিদের মুক্তির চুক্তি হোক বা না হোক, গাজার দক্ষিণাঞ্চলের রাফা শহরে হামাসের বিরুদ্ধে অভিযান চালাবে ইসরাইল বলেই হুমকি দিলেন নেতানিয়াহু। মঙ্গলবার এক বিবৃতিতে ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন, "হামাসের সঙ্গে চুক্তি হলেও এবং না হলেও গাজার রাফাতে হামলা চালাবেন তারা।"
আরও পড়ুন:
আন্তজার্তিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে নেতানিয়াহু সাফ বলেন, 'সব লক্ষ্য অর্জিত না হওয়ার পর্যন্ত আমরা যুদ্ধ বন্ধ করব না। যুদ্ধ বন্ধ নিয়ে বিবেচনারও প্রয়োজন নেই।
সম্পূর্ণ জয় পেতে আমরা রাফাতে প্রবেশ করব এবং সেখানে থাকা হামাসের ব্যাটালিয়নকে খতম করব। চুক্তি হোক আর না হোক।'আরও পড়ুন:
হামাসের হামলায় ইসরাইলি নাগরিকদের মৃত্যু নিয়ে এমনই হুমকি দিয়েছেন নেতানিয়াহু। ইসরাইলি প্রধানমন্ত্রীর দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, স্বজন হারানো ইসরাইলিরা নেতানিয়াহুকে যুদ্ধ বন্ধ না করতে বলেছে। এদিকে, নেতানিয়াহুর এই হুমকির পর হামাস ও ইসরাইলের মধ্যে যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছিল।
তা আর সম্ভব হবে না বলেই মনে করা হচ্ছে।আরও পড়ুন:
প্রসঙ্গত, মিশরে ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু হয়। গত ১৩ এপ্রিল ইসরাইলকে একটি যুদ্ধবিরতি প্রস্তাব পাঠায় হামাস। প্রস্তাবে ৩৩ জন ইসরাইলি বন্দিকে মুক্তি দিতে সম্মতির কথা জানায় হামাস। উল্লেখ্য, ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধের পর থেকে এখনও শতাধিক ইসরাইলি নাগরিক হামাসের হাতে বন্দি রয়েছে। বন্দিদের মুক্তির বিনিময়ে কয়েকদিনের অস্থায়ী যুদ্ধবিরতি করতে চায় ইসরাইল। এদিকে হামাসের দাবি, ফিলিস্তিনিদের ওপর সব ধরনের অত্যাচার-নিপীড়ন ও হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে।