পুবের কলম,ওয়েবডেস্ক: নবী হযরত মুহাম্মদ (সা.), তাঁর স্ত্রী-পরিবার ও সাহাবীদের অবমাননার ক্ষেত্রে আরও কঠোর শাস্তির আইন প্রণয়ন করছে পাকিস্তান। দেশটির সংসদের উচ্চকক্ষ সিনেট গত সোমবার এ বিষয়ক বিল পাস করে। নতুন আইনে ইসলাম ও নবী সা.কে অবমাননার অপরাধে ন্যূনতম ১০ বছর কারাদণ্ডের বিধান রাখা হয়েছে, আগে যা ৩ বছর ছিল।
আরও পড়ুন:
কারাদণ্ডের ক্ষেত্রে সর্বোচ্চ যাবজ্জীবনের বিধান রাখা হয়েছে।
এছাড়াও আইনটির ভিত্তিতে সর্বোচ্চ সাজা হিসেবে অভিযুক্ত ব্যক্তিকে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া যেতে পারে। এরই পাশাপাশি দশ লক্ষ রুপি জরিমানা হতে পারে অভিযুক্তের। বিলটির অন্যতম প্রবক্তা সিনেটর মুশতাক আহমাদ খান বলেন, নবী সা., তাঁর পরিবার, স্ত্রী, সাহাবী এবং চার খলিফাসহ পবিত্র ব্যক্তিদের অসম্মান ও অবমাননার ক্ষেত্রে আইনটি প্রয়োগ করা হবে। গত জানুয়ারিতে পাকিস্তান সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদে বিলটি পাস হয়, যাতে এ ধরনের অপরাধকে জামিন অযোগ্য বলা হয়েছে।