পুবের কলম,ওয়েবডেস্ক: উত্তপ্ত হরিয়ানার আঁচ পৌঁছাল রাজধানী দিল্লি ও ফরিদাবাদে। জানা গেছে, হরিয়ানার ধর্মীয় মিছিলকে কেন্দ্র করে দাঙ্গার অশান্তির ঘটনার প্রতিবাদে বিক্ষোভে নেমেছে দেশের একাংশ। এদিন বিক্ষোভকারীরা দিল্লি-ফরিদাবাদ রাস্তা অবরোধ করেছে বলে খবর। ঘটনার সূত্রপাত সোমবার। বিশ্ব হিন্দু পরিষদ আয়োজিত একটি ধর্মীয় মিছিল আটকে দেওয়ার অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে।
তাঁরা মিছিল লক্ষ্য করে পাথর ছোড়ে বলে অভিযোগ। এর পরেই দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।আরও পড়ুন:
https://twitter.com/SheetalPronamo/status/1686611295964127232?s=20
আরও পড়ুন:
এই ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৭০।
আহতদের মধ্যে বেশিরভাগ পুলিশকর্মী রয়েছে বলেই জানা গেছে। হরিয়ানার নূহ জেলায় গোষ্ঠী-দ্বন্দ্বের ঘটনায় এখনও পর্যন্ত ১১৬জন গ্রেফতার, ও ৪১টি এফআইআর দায়ের হয়েছে। এই আবহেই বজরং দল এবং ভিএইচপি কর্মীরা দিল্লি-ফরিদাবাদ রাস্তা অবরোধ করেছে। এর আগেই দিল্লি ট্রাফিক পুলিশ নির্দেশিকা জারি করে জানিয়েছিল, নির্মাণ বিহার মেট্রো স্টেশনের কাছে বিক্ষোভের কারণে সকাল ৮টা থেকেই বিকাশ মার্কে যানবাহন বন্ধ থাকবে।https://twitter.com/ANI/status/1686603591891701760?s=20