পুবের কলম, ওয়েবডেস্ক: 'মুসলিম বয়কট' প্রত্যাহারের পরেও, হরিয়ানা নুহে শ্মশানের স্তব্ধতা। হিংসা বিধ্বস্ত হরিয়ানা নুহ। চারিদিকে শুধু থমথমে পরিবেশ। দাঙ্গার পরে গ্রামে কোনও মুসলিম নেই, শুধু রয়েছে হিন্দুরা। সুনীল কুমার নামে এক নিরাপত্তারক্ষী জানিয়েছেন, এখন গ্রামে শুধু হিন্দুরাই রয়েছে। বয়কটের নির্দেশের পরেই আতঙ্কে গ্রাম ছেড়েছে মুসলিমরা। কিন্তু এই রকম পরিবেশ দেখতে অভ্যস্থ নয় নুহ। একটা ঘটনাতেই সব পালটে গেল। ঝাজ্জারের বিভাগীয় কমিশনার কাবলানা ও মুন্ডা হেদা গ্রামে দুই গ্রামের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে শো-কজের নোটিশ দিয়ে মুসলিম বয়কটের কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।
সাহারানওয়াসে গ্রামে পঞ্চায়েত প্রধান কৃষ্ণা তার বয়ানে জানিয়েছেন, 'যে চিঠিটি মুসলিমদের নিষিদ্ধ করার কথা নজরদারির কারণে লেখা হয়েছিল। আমরা সেই বক্তব্য প্রত্যাহার করে নিচ্ছি।” কাবলানার পঞ্চায়েত প্রধানও চিঠি পাঠিয়ে ক্ষমা চেয়েছেন। বিকাশ নামে এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, পালটে গেল নুহ। হরিয়ানার সাহারানওয়াস গ্রামে প্রবেশে ঠিক আগেই মূল রাস্তার উপর একটি মাজার রয়েছে। তার পাশে রয়েছে একটি গাছ। সেখানে হিন্দু দেবতাদের ছবি ঝোলানো আছে। চারদিকেই রয়েছে সাম্প্রদায়িকতার নজির। কিন্তু এই গ্রামেই এখন অন্য চিত্র। সম্প্রতি দাঙ্গার কারণে এখন মুসলিমদের বয়কট করতে বলা হয়েছে। সাহারানওয়াস রেওয়ারি সেই গ্রামগুলির মধ্যে একটি। যেখানে সম্প্রতি বয়কটের ডাক জারি করা হয়েছে, স্থানীয়দের সঙ্গে মুসলিমদের ব্যবসা না করার এবং তাদের বাড়ি ভাড়া না দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। বুধবার গ্রামের পঞ্চায়েত প্রধান আগের বক্তব্য প্রত্যাহার করে একটি বিবৃতি দেন চিঠির আকারে। রেওয়ারি শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে চিমনাওয়াসে গ্রামের পঞ্চায়েত একই ধরনের বয়কটের ডাক দিয়েছিলেন। সাহারানওয়াসের পঞ্চায়েত প্রধান কৃষ্ণা বলেন, 'মুসলিমদের প্রতি আমাদের কোনও অসন্তোষ নেই। আমরা শুধু বলেছি যারা সহিংসতা সৃষ্টি করে তাদের গ্রামে ঢুকতে দেওয়া উচিত নয়। কৃষ্ণার স্বামী প্রাক্তন প্রধান বিজয় সিং দাবি করেন, এই বয়কটের ডাকটি দিয়েছিলেন গো-রক্ষকরা। যারা বলেছিল, মুসলিমদের এই গ্রামে ঢুকতে দেওয়া যাবে না'। তবে এবার বয়কটের ডাক প্রত্যাহার নিয়েও চাপানউতোর শুরু হয়েছে। দেশরাজ নামে এক গাড়ি চালকের মতে, এই অবস্থার সুযোগ নিয়ে গ্রামে দুষ্কৃতীরা সম্প্রীতি নষ্ট করতে পারে। রেওয়ারি শহরে দেবেন্দ্র নামে এক দোকানদার বলেছেন, নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্থানীয় মসজিদে দুই পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। নুহের ঘটনার পর কিছু শ্রমিক শহর ছেড়ে চলে গেছে। সাহারানওয়াস থেকে আট কিলোমিটার দূরে সুন্দরজ গ্রামে হাসান নামে এক সুগন্ধি বিক্রেতা জানিয়েছেন, ওই গ্রাম থেকে অনেক দূরে থাকি, আমাদের সঙ্গে কোনও সম্পর্ক নেই। তবে সুগন্ধি বেচার জন্য আমাকে অনেক জায়গা ঘুরতে হয়, কোনও তিক্ত অভিজ্ঞতা হয়নি। আমাদের গ্রামে সব ধর্মের মানুষের মিলেমিশে বাস। তবে রেওয়ারি গ্রামে দাঙ্গার পর কিছু শ্রমিককে গ্রামে পাঠিয়ে দেওয়া হয়।'মুসলিম বয়কট' নির্দেশ প্রত্যাহারের পরেও, হরিয়ানার নুহে শ্মশানের স্তব্ধতা
বিপাশা চক্রবর্তী
প্রকাশিত:
১০ আগস্ট ২০২৩, ১৫:১০
আরও খবর
ই২০ পেট্রোলে কমবে গাড়ির মাইলেজ? নিতিন গড়করি ও পেট্রোলিয়াম মন্ত্রকের তথ্যের গরমিলে বিভ্রান্তি
রাম মন্দিরে 'চুরি' নিয়ে পার্লামেন্টে অভিনব বিক্ষোভ: সাংসদ পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর
কুয়েতে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান
অন্ধ্রপ্রদেশে নতুন আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন প্রধানমন্ত্রী, অন্ধ্রের অর্থনীতিতে নতুন গতি
‘ভয় দেখিয়ে জেন জিকে থামানো যাবে না’, মোদি-শাহকে বার্তা রাহুল গান্ধীর
‘ভয় দেখিয়ে জেন জিকে থামানো যাবে না’, মোদি-শাহকে বার্তা রাহুল গান্ধীর
'আমার পরলোকগত মাকেও অপমান করেছে, তবুও আমি ওদের ক্ষমা করে দিলাম', যন্তর মন্তরের আন্দোলনকারীদের বার্তা প্রধানমন্ত্রীর
'আমার পরলোকগত মাকেও অপমান করেছে, তবুও আমি ওদের ক্ষমা করে দিলাম', যন্তর মন্তরের আন্দোলনকারীদের বার্তা প্রধানমন্ত্রীর
মুখ্যমন্ত্রী শুভেন্দুর আপ্তসহায়ক খুনে মূল চক্রী সন্দেহে সিবিআইয়ের জালে বিজেপি কর্মী দুই ভাই
মুখ্যমন্ত্রী শুভেন্দুর আপ্তসহায়ক খুনে মূল চক্রী সন্দেহে সিবিআইয়ের জালে বিজেপি কর্মী দুই ভাই
কমনওয়েলথ গেমসে ইতিহাস গড়লেন অস্মিতা, জুডোয় প্রথম সোনা জয় করলেন ত্রিপুরার কন্যা
কমনওয়েলথ গেমসে ইতিহাস গড়লেন অস্মিতা, জুডোয় প্রথম সোনা জয় করলেন ত্রিপুরার কন্যা
ব্রিকস সম্মেলন: গালোয়ান সংঘর্ষের পর প্রথমবার ভারত সফরে আসছেন শি জিংপিং
ব্রিকস সম্মেলন: গালোয়ান সংঘর্ষের পর প্রথমবার ভারত সফরে আসছেন শি জিংপিং
মিড ডে মিলে ডিমের পর আগামী দিনে মাছও দেওয়া হবে, ইঙ্গিত মন্ত্রী নিশীথ প্রামাণিকের
মিড ডে মিলে ডিমের পর আগামী দিনে মাছও দেওয়া হবে, ইঙ্গিত মন্ত্রী নিশীথ প্রামাণিকের
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯
সোনম ওয়াংচুককে জোরপূর্বক হাসপাতালে ভর্তির ঘটনায় সরব মমতা, বেসরকারি জায়গায় চিকিৎসার দাবি
সোনম ওয়াংচুককে জোরপূর্বক হাসপাতালে ভর্তির ঘটনায় সরব মমতা, বেসরকারি জায়গায় চিকিৎসার দাবি
চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নির্বাচনী তথ্য চুরির অভিযোগ তুললেন ট্রাম্প, আমেরিকা সফরে যাচ্ছেন শি জিনপিং