০২ মার্চ ২০২৬, সোমবার, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুতোর বান্ডিলে মিশিয়ে হেরোইন পাচার, বাজেয়াপ্ত গুজরাত বন্দরে

পুবের কলম ওয়েবডেস্কঃ হেরোইন পাচারের বড়সড় চেষ্টা রুখে দিল গুজরাতের জঙ্গি দমন শাখা (এটিএস) ও রাজস্ব দফতরের অফিসাররা। প্রায় ৯০ কিলোগ্রাম হেরোইন যার বাজার দর ৪৫০ কোটি টাকা, পাচারের চেষ্টা হচ্ছিল গুজরাত বন্দর দিয়ে। মাদক পাচারের নানা অভিনব কায়দা ইদানীংকালে সামনে এসেছে। এই বিপুল পরিমাণে হেরোইন যে কৌশলে পাচারের চেষ্টা হচ্ছিল তা দেখে চোখ কপালে উঠেছে তদন্তকারী অফিসারদের। এটিএস অফিসাররা বলছেন, খালি চোখে দেখলে এই ঘটনা ধরা অসম্ভব। বান্ডিল বান্ডিল সুতোর মধ্যে মেশানো ছিল হেরোইন। গুজরাতের পিপাভাব বন্দরের একটি শিপিং কন্টেনারে সুতোর বান্ডিলেই ছিল কোটি কোটি টাকার হেরোইন। ইরান থেকে এসেছিল ওই কন্টেনার।

গুজরাতের ডিজিপি আশিস ভাটিয়া বলছেন, পুরিয়া বা পাউচে হেরোইন পাচারের চেষ্টা হলে তা ধরা পড়ে যেত। পাচারকারীরা তাই অন্য কৌশল নেয়। হেরোইনের মিশ্রণে চোবানো হয় সুতোর বান্ডিল। তারপর সেগুলো শুকিয়ে নিয়ে প্যাকিং ব্যাগে ভরে পাচার করা হচ্ছিল। খালি চোখে দেখলে মনে হবে সুতোর বান্ডিল যাচ্ছে, আসলে সুতোর মধ্যেই মাখানো আছে হেরোইন। সুতোর ব্যাগগুলো পাঁচ মাস আগে পিপাভাব বন্দরে আসে। সেগুলো ওজন করার সময়েই সত্যিটা সামনে আসে। মাত্র চারটে ব্যাগের ওজন ছিল ৩৯৫ কেজি। তাতেই সন্দেহ হয়। পরীক্ষা করে সুতোর মধ্যে মাখানো হেরোইনের খোঁজ মেলে। ওই বান্ডিলগুলো থেকে ৯০ কেজি হেরোইন উদ্ধার হয়েছে যার বাজারদর ৪৫০ কোটি টাকা।

আরও পড়ুন: সুন্দরবন সীমান্তে আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে ৩৪ ভারতীয় মৎস্যজীবীকে আটক করল বাংলাদেশ

আরও পড়ুন: প্রকাশ্যে নারকীয় হত্যাকাণ্ড, দলিত ব্যক্তিকে জীবন্ত পুড়িয়ে খুন গুজরাতে
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

খামেনি ‘হত্যা’র প্রতিবাদে উত্তাল লখনউ: রাজপথে আমেরিকা-ইজরায়েল বিরোধী মিছিলে জনজোয়ার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সুতোর বান্ডিলে মিশিয়ে হেরোইন পাচার, বাজেয়াপ্ত গুজরাত বন্দরে

আপডেট : ১ মে ২০২২, রবিবার