পুবের কলম প্রতিবেদক: সদ্য স্পেন সফর সেরে ফিরেছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ।এবার কুণাল ঘোষকে আমেরিকা সফরের অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। শুক্রবার বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ কুণাল ঘোষকে আমেরিকা ভ্রমণের অনুমোদন দেয়। সেই অনুমোদনে বলা হয়েছে, কুণাল ঘোষ এখনই আমেরিকা ভ্রমণের ভিসার জন্য আবেদন করতে পারবেন। যদিও আমেরিকা ভ্রমণের আগে পূর্ণাঙ্গ সফরসূচি হাই কোর্টকে জানাতে হবে।
সম্প্রতি, মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হয়ে দুবাই ও স্পেন সফরে গিয়েছিলেন কুণাল ঘোষ।আরও পড়ুন:
দিন কয়েক আগেই কুণাল ঘোষের আইনজীবী অয়ন চক্রবর্তী উচ্চ আদালতে রিপোর্ট দিয়ে জানিয়েছিলেন, সম্প্রতি স্পেন ও দুবাই সফরে গিয়েছিলেন কুণাল। তাঁর আগে সিঙ্গাপুর সফরেও গিয়েছিলেন। কোনও ক্ষেত্রেই কুণাল ঘোষের বিরুদ্ধে আইনভঙ্গের অভিযোগ নেই। অন্যদিকে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষের আমেরিকা সফরের অনুমতির ক্ষেত্রে তদন্তকারী সংস্থা সিবিআই-এর পক্ষ থেকেও কোনো আপত্তি জানানো হয়নি।
আরও পড়ুন:
উল্লেখ্য, রাজ্যের একটি তদন্তাধীন মামলায় কুণাল ঘোষের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। সেই কারণে তাঁর স্পেন সফরে আপত্তি জানিয়েছিল তদন্তকারী সংস্থা সিবিআই। পরে,কলকাতা হাই কোর্টের নির্দেশে বিদেশ সফরের অনুমতি পান কুণাল ঘোষ।আদালতের নির্দেশে বলা হয়, মামলায় অভিযুক্ত হলেও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ এখনও প্রমাণিত হয়নি। তাই কুণাল ঘোষের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা যায় না।