পুবের কলম, ওয়েবডেস্ক: মাঝ আকাশে ভয়ঙ্কর দুর্ঘটনা। দুই রাজ্যে ভেঙে পড়ল তিনটি বিমান। মধ্যপ্রদেশ যুদ্ধবিমান সুখোই-৩০ ও মিরাজ ২০০০ যুদ্ধবিমান ভেঙে পড়েছে ।  অপরদিকে রাজস্থানের ভরতপুরে একটি চাটার্ড বিমান ভেঙে পড়ে। দুই জায়গাতেই জোর কদমে শুরু হয়েছে উদ্ধারকার্য। ভরতপুরে শুরু হয়েছে উদ্ধারকাজ। এখনও হতা-হতদের সংখ্যা জানা যায়নি।

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মধ্যপ্রদেশে বিগত দুই দিন ধরে আকাশপথে বায়ুসেনার মহড়া চলছিল। শনিবার গোয়ালিয়র এয়ারবেস থেকে যুদ্ধ বিমান সুখোই-৩০ ও মিরাজ ২০০০ দুটি যুদ্ধ বিমান উড়ান শুরু করার কিছুক্ষণ পরেই মোরেনার কাছে ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় সুখোই-৩০-এর দুইজন পাইলট ছিল এবং মিরাজ ২০০০ -এর একজন পাইলট ছিল। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে যে উভয় পাইলটই সুরক্ষিত আছে। অল্প বিস্তর জখম হয়েছে। একটি আইএএফ হেলিকপ্টার শীঘ্রই তৃতীয় পাইলটের খোঁজ চালাচ্ছে।