১৫ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পুরনো ২০০০ টাকার নোট বদলাবেন কিভাবে, জানুন বিস্তারিত

পুবের কলম, ওয়েবডেস্ক:  আর ছাপা হবে  না ২ হাজার টাকা নোট।  ২০০০ টাকার নোট ছাপা বন্ধ করে দিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। দিনকে দিন ২০০০ টাকার নোটের চাহিদা কমে যাচ্ছে। সেই কারণে চলতি অর্থবর্ষে আর ২০০০ টকার নোট ছাপবে না রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। ১ অক্টোবর থেকে অচল ২০০০ টাকার নোট। অর্থাৎ আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৈধ থাকবে ২০০০ টাকার নোট। গ্রাহকরা ব্যাংকে  ২০০০ টাকার নোট জমা দিয়ে তার পরিবর্তে অন্য নোট নিতে পারবেন। একসঙ্গে ২০ হাজার টাকা পর্যন্ত ২০০০টাকার নোট জমা দেওয়া যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

তবে নিয়ম আপনার পুরনো নোট বদলাতে হলে নির্দিষ্ট কিছু নিয়মকানুনের মধ্যে দিয়ে যেতে হবে। আপনার নিজের বৈধ পরিচয়পত্রের ফটো কপি জমা দিতে হবে। বৈধ পরিচয়পত্র ব্যাংকে বা পোস্ট অফিসে জমা দেওয়ার সময় সেখানে উল্লেখ করে দিতে হবে, দু হাজারের নোট পাল্টানোর জন্য এই তথ্য জমা দেওয়া হচ্ছে। সঙ্গে তারিখ উল্লেখ করে দেবেন। আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, NREGA কার্ড , প্যান  কার্ড বা অন্য কোনও আইডি কার্ড যা সরকার ইস্যু করেছে, তা জমা করতে পারেন।  রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফর্ম্যাট অনুযায়ী আপনাকে একটি রিক্যুইজিশন স্লিপ পূরণ করতে হবে।  পুরনো নোট পরিবর্তন করতে গেলে আপনাকে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেখানে যেতে হবে। যদি আপনি স্বল্প পরিমাণে চার হাজার বা পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশ টাকার পরিবর্তন করতে চান, তাহলে যে কোনও ব্যাংকে পরিচয়পত্র নিয়ে যেতে পারেন। নোটের পরিমাণ যদি বেশি হয়, তাহলে ব্যক্তিপিছু একজন গ্রাহক চার হাজার টাকা করে নতুন নোট পাবে।

আরও পড়ুন: ব্যাংক এখন অতীত! ২০০০ টাকার নোট ভাঙাতে পেট্রল পাম্পে লম্বা লাইন  

আরও পড়ুন: রমযানের শুভেচ্ছা বিনিময় আরব-ইরানের

আরও পড়ুন: আজেরি ও আর্মেনীয় সেনার গুলি বিনিময় নিহত ৫
ট্যাগ :
সর্বধিক পাঠিত

বিএনপির ঐতিহাসিক জয়: বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী কে এই তারেক রহমান?

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পুরনো ২০০০ টাকার নোট বদলাবেন কিভাবে, জানুন বিস্তারিত

আপডেট : ১৯ মে ২০২৩, শুক্রবার