পুবের কলম ওয়েব ডেস্ক: প্রাক্তন সোভিয়েত ইউনিয়নভুক্ত দুই প্রতিবেশী রাষ্ট্র আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সীমান্তে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ৫জন নিহত হয়েছেন। প্রতিযোগিতাপূর্ণ ও বিতর্কিত নাগোর্নো-কারাবাখ অঞ্চলে আজারবাইজানের সেনা এবং আর্মেনিয়ার সেনার মধ্যে গুলি বিনিময় হয়। এতে আজারবাইজানের ২জন সেনা এবং আর্মেনিয়ার ৩জন কর্মকর্তা নিহত হয়েছেন।
আজারবাইজানের প্রতিরক্ষামন্ত্রক এক বিবৃতিতে বলেছে, ‘আর্মেনিয়ার অস্ত্র বোঝাই একটি গাড়ি আটকালে আর্মেনিয়ার সেনারা গুলি চালায়। অনুমোদিত নয় এমন রাস্তা দিয়ে গাড়িতে করে অস্ত্র নিয়ে যাচ্ছিল আর্মেনীয় সেনা।’ এদিকে আর্মেনিয়ার বিদেশমন্ত্রক বলছে, ‘ওই গাড়িতে সরকারি নথিপত্র এবং পিস্তল বহন করা হচ্ছিল।’ উল্লেখ্য, গত ৩০ বছরে প্রাক্তন সোভিয়েত এই দুই দেশ অন্তত ২টি যুদ্ধে জড়িয়েছে। ২০২০ সালের সেপ্টেম্বরে নাগোর্নো-কারাবাখ অঞ্চলের মালিকানা নিয়ে সংঘর্ষে জড়ায় আর্মেনিয়া ও আজারবাইজান। ৪৩ দিনের যুদ্ধে আজারবাইজান ১৯৯০ এর দশকে হারানো অনেক অঞ্চল পুনরুদ্ধার করতে সক্ষম হয়। রাশিয়ার মধ্যস্থতায় উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। কিন্তু যুদ্ধবিরতি সত্ত্বেও প্রায়ই সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটে। আজারবাইজানের অভিযোগ, অবৈধ ভাবে আর্মেনীয় সেনা কারাবাখে প্রবেশ করে শান্তি নষ্ট করে চলেছে।আজেরি ও আর্মেনীয় সেনার গুলি বিনিময় নিহত ৫
ইমামা খাতুন
প্রকাশিত:
৬ মার্চ ২০২৩, ১৫:৩৯
আরও খবর
নরেন্দ্রপুরের কালি তৈরির কারখানায় ভয়াবহ আগুন, দমকলের ৬ টি ইঞ্জিনের চেষ্টায় এল নিয়ন্ত্রণে
তপসিয়ায় বহুতলে বিধ্বংসী আগুন, মৃত্যু ২ জনের, দগ্ধ আরও ৩
হিঙ্গলগঞ্জে বিএসএফ ক্যাম্পে অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু হল জওয়ানের
অভিষেকের বক্তব্য শেষ হতেই মঞ্চে আগুন, ব্যাপক চাঞ্চল্য লাভপুরে
বেকবাগানে বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন
বেকবাগানে বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ