আরও পড়ুন:
আইভি আদক, হাওড়াঃ অমরনাথ যাত্রায় শুক্রবার ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা। মেঘ ভাঙা বৃষ্টি ভাসিয়ে নিয়ে গিয়েছে ২৫ টি তাঁবু, এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৬ জন পুণ্যার্থীর, নিঁখোজ ৪০ জন। এদের মধ্যেই রয়েছেন হাওড়ার তিন মহিলা পুণ্যার্থী। চরম উদ্বেগে পরিবার।
আরও পড়ুন:
অমরনাথ যাত্রায় গিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হাওড়ার একই পরিবারের তিন পুণ্যার্থীর।
বেস ক্যাম্পে ফোনের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনওরকম সন্ধান মেলেনি। উদ্বিগ্ন পরিবার। জানা গেছে, হাওড়ার বাড়ি থেকে তিন মহিলা অমরনাথ যাত্রার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন গত ২রা জুলাই। তারা হাওড়া থেকে হিমগিরি এক্সপ্রেসে রওনা দেন। তারা ঠিক মতোন যাচ্ছিলেন এবং ফোনে বারবার বাড়ির লোকের সঙ্গে যোগাযোগও ছিল।আরও পড়ুন:
কিন্তু শুক্রবার অমরনাথ থেকে ছোট মেয়ে প্রীতি সিং শেষবারের মতো পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করেছিলেন। জানিয়েছিলেন মা এবং দিদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কথা শোনার পর চিন্তিত পরিবার বারংবার প্রীতির সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও আর তা সম্ভব হয়নি।
আরও পড়ুন:
এই ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন পরিবারের লোকজন। এরই মাঝে তারা জানতে পারেন যে অমরনাথ যাওয়ার পথে একটা বড় বিপত্তি ঘটেছে।
এরপর থেকেই আরো উদ্বিগ্ন হয়ে পড়েন হাওড়ায় পরিবারের লোকেরা।আরও পড়ুন:
তারা জানিয়েছেন, শুক্রবার থেকে বারবার ফোনে যোগাযোগ করার চেষ্টা চালানো হলেও এখনো পর্যন্ত কোনওরকম যোগাযোগ করা সম্ভব হয়নি। এতেই দুশ্চিন্তা আরও বেড়েছে।
আরও পড়ুন:
একই পরিবারের এই তিন মহিলা হলেন হাওড়ার বাসিন্দা মা শীলা সিং(৬৮), বড়ো মেয়ে ঝুমা সিং (৪৩) ও ছোট মেয়ে প্রীতি মান্না (৪০)। পরিবারের তরফে একাধিক বেস ক্যাম্পে ফোনের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করলেও কোনওরকম সন্ধান এখনো পর্যন্ত না মেলায় প্রশাসনের দ্বারস্থ হয়েছে পরিবার।
আরও পড়ুন:
স্বাভাবিকভাবেই এই ঘটনায় হাওড়া ময়দানের কিংস রোড ও বি ই কলেজ এলাকায় পরিবারের লোকজন আত্মীয়-স্বজনরা যথেষ্টই উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তাঁরা ভিডিও কলে একবার অন্তত যোগাযোগ করতে চাইছেন।
আরও পড়ুন:
Howrah's three women benefactors missing after cloudburst in Amarnath
আরও পড়ুন: