০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

টোকাটুকি ধরা পড়লে পরীক্ষা বাতিল, উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে কড়া নির্দেশিকা সংসদের

পুবের কলম, ওয়েব ডেস্কঃ চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে আরও কড়া সংসদ। পরীক্ষা ব‍্যবস্থায় স্বচ্ছতা আনতে বাড়তে চলছে নজরদারি। পরীক্ষা চলাকালীন সময়ে নজরদারি এবং মোবাইল ফোন-সহ যেকোনও ধরণের ইলেকট্রনিক গ‍্যাজেট ব‍্যবহারের ক্ষেত্রেও আসছে কঠোর নিয়ম। জেলায় জেলায় এই নিয়ে গাইডলাইন পাঠালো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

পরীক্ষা গ্রহণকেন্দ্রে নজরদারি নিয়ে কড়া মনোভাব সংসদের। ২৫ জন পরীক্ষার্থী পিছু একজন করে শিক্ষক থাকবেন প্রতিটি ক্লাস রুমে নজরদারির জন্য। কোনও ঘরে পরীক্ষার্থীর সংখ্যা ৫০-এর বেশি হলে, সেখানে তিন জন পর্যবেক্ষক রাখতে হবে। প্রতিটি ক্লাসরুমে ন্যূনতম দু’জন করে শিক্ষক-শিক্ষিকা রাখতেই হবে নজরদারির জন্য। প্রকাশিত গাইড লাইনে বলা হয়েছে, নির্দিষ্ট ক্যালকুলেটর ছাড়া মোবাইল বা কোনও বৈদ্যুতিন যন্ত্র নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না পরীক্ষার্থীরা। কেউ মোবাইল নিয়ে বা টোকাটুকি করতে গিয়ে ধরা পড়লে তাঁর সেই বছরের পরীক্ষা বাতিল করা হবে।

৩ মার্চ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ হচ্ছে ১৮ মার্চ। সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে শেষ হবে দুপুর ১টা ১৫ মিনিটে। সংসদের পাঠানো নির্দেশিকায় আরও বলা হয়েছে, এ বছর থেকে ছোট ছোট প্যাকেটে স্কুলগুলিতে প্রশ্নপত্র পাঠাবে সংসদ। প্রধানশিক্ষক বা ভেনু সুপারভাইজ়ারের ঘরে প্যাকেট খোলা হবে না। পরীক্ষার হলে গিয়ে পরীক্ষার্থীদের সামনেই প্রশ্নপত্র খুলতে হবে। পরীক্ষার দিনে পরীক্ষাকেন্দ্রের দায়িত্ব থাকবে ভেনু সুপারভাইজ়ারদের উপরে। সকাল ৭টা ৪৫ মিনিটের মধ্যে তাঁদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যেতে হবে। পর্যবেক্ষকদের সকাল ৮টা ৪৫ মিনিটের মধ্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে হবে। আগে থেকেই তাঁদের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

আজ থেকেই বেকার ভাতা ‘যুবসাথী’, ধরনা মঞ্চ থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

টোকাটুকি ধরা পড়লে পরীক্ষা বাতিল, উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে কড়া নির্দেশিকা সংসদের

আপডেট : ২৮ জানুয়ারী ২০২৫, মঙ্গলবার