পুবের কলম ওয়েবডেস্কঃ চাকুরী প্রার্থীদের স্বস্তি দিতে এবার ভারতীয় পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে হতে চলেছে বিপুল নিয়োগ। দেশজুড়ে প্রয়োজন ডাক সেবক।তার জন্যেই শুরু হয়েছে নিয়োগ। আগামী ২০ মে পর্যন্ত আবেদন করা যাবে।ব্যংকের প্রয়োজনীয়তা অনুসারে লোক নিয়োগ করা হবে।

আগ্রহী ব্যক্তিরা অবশ্যই আবেদন করতে পারেন।

ওয়েবসাইট http://www.ippbonline.com এখানে আবেদন করা যাবে। অন্য কোনও পদ্ধতির  উল্লেখ করা নেই। জেনে নিন বিশদে।

আবেদনের শেষ তারিখ :- ২০ শে মে, ২০২২

পরীক্ষার তারিখ :- জুন মাসের যেকোনও দিন ( দুরাভাস অথবা চিঠির মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে )

পোস্টিং স্থান :- চাকরির পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

পশ্চিমবঙ্গে নিয়োগের সংখ্যা ৩৩।

বেতনঃ বেতন ৩০ হাজার টাকা।

কাজের যোগ্যতা এবং মানের ওপর নির্ভর করে দেওয়া হবে ইনসেনটিভ।

কারা আবেদন করতে পারবেন?

পদমর্যাদা :- এক্সিকিউটিভ

বয়স :- ২০ থেকে ৩৫

যোগ্যতাঃ

যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক।

গ্রামীণ ডাকসেবক হিসেবে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।

যে কাজ করতে হবে একজন ডাক সেবককে।

রাজস্ব লক্ষ্য মাত্রা অর্জনে ব্যাংকের পণ্য বিক্রয়।

গ্রাহক অধিগ্রহণ এবং ব্যাংকের বিভিন্ন শাখায় আর্থিক সাক্ষরতা বৃদ্ধি।

গ্রামীণ ডাক সেবার পর্যায়ক্রমিক প্রশিক্ষণ চালনা করা।

Dop ইন্সপেক্টরের সঙ্গে কাজ করতে হবে। ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের গ্রাহক সংখ্যা বাড়াতে হবে।

গ্রাহকদের সঙ্গে সম্পর্ক ভাল গড়ে তুলতে হবে।

ব্যাংকের নির্ধারিত অন্য কাজও করতে হবে সময়মত।