পুবের কলম ওয়েবডেস্কঃ পুষ্পা ঝুকেগি নেহি শা.. ' - স্ত্রীকে জিন্স পরতে নিষেধ করায় খুন হতে হল স্বামীকে। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের জামতারা জেলার জোড়ভিথা গ্রামে। অভিযুক্ত মহিলার নাম পুষ্পা হেমব্রম। পুলিশ সূত্রে খবর, গত শনিবার রাতে পুষ্পা হেমব্রম নামক ওই মহিলা পার্শ্ববর্তী এক গ্রামে মেলা দেখতে গিয়েছিলেন।
আরও পড়ুন:
পরনে ছিল জিন্স।
বাড়িতে ফিরে আসার পর তাঁর স্বামী জিন্স পরা নিয়ে আপত্তি জানালে দু'ই পক্ষের মধ্যে বচসা শুরু হয়ে যায়। তাঁর স্বামী বারবার জিজ্ঞাসা করতে থাকেন কেন সে জিন্স পরে মেলায় বেরিয়েছিল সে। একটা সময় পর পুষ্পা বেজায় চটে যান। অভিযোগ, এর পর ছুরি নিয়ে স্বামীর দিকে তেড়ে যান তিনি। তারপর নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে ওই ছুরি দিয়ে স্বামীর উপরে এলোপাথাড়ি কোপ বসাতে শুরু করে পুষ্পা।আরও পড়ুন:
হঠাৎ ভয়াবহ এক চিৎকারের সবাই ছুটে আসেন। সঙ্গে সঙ্গে ওই রক্তাক্ত ব্যক্তিকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন:
পুলিশকে মৃতের বাবা কর্ণেশ্বর টুডু জানান, জিন্স পরা নিয়ে ছেলে-বৌমার মধ্যে কুৎসিত ভাষায় বিবাদ হয়। এর পরই পুত্রবধূ ছুরি দিয়ে ছেলেকে কোপাতে শুরু করে।
আরও পড়ুন:
এই প্রসঙ্গে, জামতারা স্টেশন হাউস অফিসার (এসএইচও) আবদুল রহমান বলেছেন, যেহেতু ধানবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। তাই ধানবাদ থানাতেই এফআইআর নথিভুক্ত করা হয়েছে পুষ্পা হেমব্রম নামক ওই মহিলার নামে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।