পুবের কলম প্রতিবেদকঃ আপতকালীন পরিস্থিতিতে রাজ্যবাসীকে দ্রুত অ্যাম্বুলেন্স পরিষেবার জন্য রাজ্যে চালু হচ্ছে তিন ডিজিটের বিশেষ ডায়াল নম্বর।বিশেষ পরিস্থিতিতে তড়িঘড়ি পুলিশের সাহায্য পাওয়ার জন্য যেমন রাজ্যজুড়ে নিখরচায় ১০০ ডায়াল নম্বর চালু আছে, এবার বিশেষ মুহূর্তে রাজ্যবাসীকে দ্রুত অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়ার রাজ্য সরকারের উদ্যোগে জন্য চালু হচ্ছে তিন ডিজিটের ১০৮ নম্বর।
আরও পড়ুন:
জানা গিয়েছে,সরকারি এই পরিষেবা মিলবে সম্পূর্ণ নিখরচায়। উল্লেখ্য, রাজ্যে শুধুমাত্র শিশু এবং প্রসূতিদের জন্য নিখরচায় অ্যাম্বুলেন্স পরিষেবা পাওয়ার জন্য ১০২ নম্বর চালু আছে।
প্রসূতি ও শিশুমৃত্যু ঠেকাতে রাজ্যজুড়ে নিখরচায় এই ব্যবস্থা চালু রয়েছে দীর্ঘদিন ধরেই। কিন্তু সড়ক দুর্ঘটনা বা হার্ট এটাকের মত পরিস্থিতিতে আক্রান্ত ব্যক্তিককে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অ্যাম্বুলেন্স পরিষেবার জন্য রাজ্যে কোনো আপৎকালীন নম্বর ছিল না। এবার ১০৮ ডায়াল করলেই পথ দুর্ঘটনায় গুরুতর আহত এবং অন্যান্য অসুস্থ ব্যক্তিদের নিখরচায় দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়া হবে। এই সুবিধা জন্য যদিও রাজ্যবাসীকে কোনো খরচ করতে হবেনা।আরও পড়ুন:
এব্যাপারে রাজ্য সরকারের পক্ষ থেকে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নতুন বছরের শুরুতেই রাজ্য স্বাস্থ্য দফতরের পরিবহণ শাখা এই পরিষেবা চালু করতে চলেছে। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ১০৮ ডায়াল করে অ্যাম্বুলেন্স পরিষেবা পাওয়ার জন্য প্রথম দফায় রাজ্যজুড়ে ১১০টি অ্যাম্বুলেন্স চালু করা হবে। পরবর্তী কালে প্রয়োজন অনুযায়ী বাড়ানো হবে অ্যাম্বুলেন্স সংখ্যা।
আরও পড়ুন:
জানা গিয়েছে ১০৮ নম্বর ডায়াল করে যেসব অ্যাম্বুলেন্সগুলিতে ভেন্টিলেটর এবং এমনকী রক্তসঞ্চালনের ব্যবস্থা।
আপতকালীন পরিস্থিতিতে রোগীর যেন কোন অসুবিধে না হয় তারজন্য ওইসব অ্যাম্বুলেন্সের চালক ও সহকারী হিসাবে নিয়োগ করা হবে মেডিক্যাল টেকনোলজিস্টের ডিগ্রি বা ডিপ্লোমাধারী ব্যক্তিদেরই। এমনকী সড়ক দূর্ঘটনার ফলে গাড়িতে আটকে পড়া অসুস্থদের দ্রুত উদ্ধার করার জন্য অ্যাম্বুলেন্সগুলিতে গ্যাস কার্টার জাতীয় সরঞ্জামও মজুত থাকবে বলে জানা গিয়েছে। এব্যাপারে রাজ্য স্বাস্থ্য দফতরের এক আধিকারিক জানান, ওড়িশার একটি অ্যাম্বুলেন্স সংস্থার সঙ্গে চুক্তিও হয়েছে রাজ্য স্বাস্থ্য দফতরের।আরও পড়ুন:
রাজ্যের ট্রমা সেন্টারের পাশাপাশি কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট থানা,হাসপাতাল বা টোলপ্লাজায় মোতায়েন থাকবে অ্যাম্বুলেন্সগুলি। তেলের খরচ, চালক ও সহকারীর পারিশ্রমিকের টাকাও রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে অ্যাম্বুলেন্স পরিচালক সংস্থাকে মেটানো হবে। ১০৮ ডায়ালের মাধ্যমে এই পরিষেবা প্রথমে চালু হবে জেলায়। পরবর্তিতে শহর কলকাতায় চালু হবে বলেও রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রের খবর।