পুবের কলম,ওয়েবডেস্ক: দেশবাসীর জন্য সুখবর। জ্বালাপোড়া গরম থেকে এবার রেহাই। ধুমধাম করে বর্ষার প্রবেশ ঘটল দেশে। রবিবার ভারতীয় মৌসম ভবন (আইএমডি) জানিয়েছে, দক্ষিণ আন্দামান সাগর এবং নিকোবর দ্বীপপূঞ্জে পৌঁছেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু।  এ বছর এগিয়ে এসেছে বর্ষা।

ভারতের আগে মলদ্বীপ এবং কমোরিনেও বর্ষার আগাম প্রবেশ ঘটেছে চলতি মরশুমে। উল্লেখ্য, ২০২৩ সালেও এই একইদিনে অর্থাৎ ১৯ মে দক্ষিণ পশ্চিম বর্ষা আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করেছিল ।  তবে আন্দামানে আগাম বর্ষা ঢুকলেও কেরলে বর্ষা ঢুকবে দেরিতে। সাধারণত পয়লা জুন বর্ষা ঢোকে কেরলে। কিন্তু এই মরসুমে কেরলে বর্ষা ঢুকবে ৪ জুন।
বাংলায় কবে বর্ষা আসবে তা এখনও জানায়নি হাওয়া অফিস।

মৌসম ভবন জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিকোবর দ্বীপপূঞ্জের বিস্তৃত এলাকায় বৃষ্টি হয়েছে। ২২ মে পর্যন্ত আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি হলুদ সতর্কতা ।

https://twitter.com/Indiametdept/status/1792085461395222723?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1792085461395222723%7Ctwgr%5Ecb7c94fc56b16b0c10124a80457064df9d18ceee%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.madhyamam.com%2Fkerala%2Fimd-declares-onset-of-southwest-monsoon-over-andaman-sea-nicobar-islands-1289613