আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: বুধবার দিল্লি পুরনিগম নির্বাচনে ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা বিজেপিকে রুখে দিয়েছে আপ। এবার গুজরাতেও পাঁচটি আসনে জিতে বিধানসভায় খাতা খুলল আপ। শতাংশের হিসেবে প্রায় ১২ % ভোট পেয়েছে আপ। কংগ্রেসের ভোটব্যাঙ্কে ধ্বস নামাতে সফল হয়েছে আপ এমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
আরও পড়ুন:
পরিসংখ্যান বলছে ২০১৭ সালে গুজরাতের বিধানসভা ভোটে ২৯টি আসনে লড়েছিল আপ। সব ক’টিতেই জামানত বাজেয়াপ্ত হয়েছিল। ভোট পেয়েছিল সাকুল্যে ২৯,৫০৯টি (০.১ শতাংশ)।সেখান থেকে মাত্র পাঁচ বছরে আপের ঝুলিতে প্রায় ১২% ভোট।
আরও পড়ুন:
দিল্লি , পঞ্জাব এবং তারপর গুজরাতে আপের এই সাফল্য তাদের কি জাতীয় দলের শিরোপা এনে দেবে? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। গুজরাতে আপের ফলাফলের ইঙ্গিত সামনে আসতেই দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া বৃহস্পতিবার আগাম বলেদেন, ‘‘এ বার আমরা জাতীয় দলের মর্যাদা পেলাম।’’
আরও পড়ুন:
নর্মদা, গির-সোমনাথ, সুরেন্দ্রনগর, তাপি, অমরেলী, আরাবল্লি, পোরবন্দর, দাহোদ, দ্বারকার মতো জেলায় উল্লেখযোগ্য ভোট পেয়েছেন আপ প্রার্থীরা।এখানেই শেষ নয় সৌরাষ্ট্র , দক্ষিণ গুজরাত, আহমেদাবাদ , গান্ধিনগর সহ একাধিক বিধানসভা কেন্দ্রে কংগ্রেসকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসছে আপ।