পুবের কলম ওয়েবডেস্কঃ ফের নিগ্রহকরা হল দলিত যুবককে জোর করে খাওয়ানো হল গোবর এমনটাই অভিযোগ। ঘটনাস্থল সেই কর্নাটক।
আরও পড়ুন:
বিজেপি শাসিত কর্নাটকে প্রথমে জাতপাত নিয়ে অকথ্য গালিগালাজ করা হয় বলে অভিযোগ, প্রতিবাদ করতেই শুরু হয় বেধড়ক মারধোর। এরপরেই জোর করে খাওয়ানো হয় গোবর।
আরও পড়ুন:
লিঙ্গায়েত সম্প্রদায়ের পাঁচজনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে অভিযোগ। বেঙ্গালুরুর গুদুগ জেলার মেনাসাগি বাসস্ট্যান্ডের কাছে।
আরও পড়ুন:
স্থানীয় বাসিন্দাদের দাবি ওই যুবক বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন, এমন সময় হটাৎ করেই কোন প্ররোচনা ছাড়াই ওই দলিতযুবককে উচ্চবর্ণের পাঁচজন কটূক্তি শুরু করে। এরপর শুরু হয় মারধর।
গত ১৭ জুন এই ঘটনা ঘটে। ১৮ জুন ওই দলিত যুবক থানায় অভিযোগ দায়ের করেন।আরও পড়ুন:
পালটা অভিযুক্তরাও দলিত যুবকের বিরুদ্ধে এফাআইআর দায়ের করেছে বলে খবর। উল্লেখ্য, গত কয়েক বছর ধরে দক্ষিণ ভারতের এই রাজ্যে জাতপাত সংক্রান্ত একাধিক অপরাধ ঘটছে। দলিত সম্প্রদায়ের প্রতিনিধিদের উপর বাড়ছে অত্যাচার।