পুবের কলম ওয়েবডেস্কঃ নির্দিষ্ট সময়সীমার আগেই আফগানিস্তান ছেড়েছে মার্কিন সেনা। ২০ বছরের একটা অধ্যায়ের পরিসমাপ্তি ঘটেছে। আফগান পরিস্থিতি জটিল হওয়ার জন্য বাইডেন এবং ট্রাম্পের মধ্যে চলছে পারস্পরিক চাপানউতোর।
আরও পড়ুন:
এমতাবস্থায় দাঁড়িয়ে বাইডেনের সঙ্গে প্রাক্তন আফগান প্রেসিডেণ্ট আশরাফ গনির শেষ ফোনালাপ প্রকাশ্যে এসেছে। তাতে উঠে এসেছে চাঞ্চল্যকর কথোপকথন।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্স ফাঁস করেছে এই বাইডেন- গনির এই কথোপকথন। যেখানে দাবি করা হয়েছে গত ২৩শে জুলাই বাইডেন শেষ বার গনিকে ফোন করেন। উভয় রাষ্ট্র নেতার মধ্যে প্রায় ১৪ মিনিট কথা হয়। সেখানে গনিকে কিছু পরামর্শ দেন বাইডেন।
আরও পড়ুন:
রয়টার্সের দাবি বাইডেন বলেন আফগান সেনা যদি তালিবানের কাছে পরাজিতও হয় তাহলেও দেশের জনগণকে তা বলা যাবেনা।
তাদের বোঝাতে হবে যে আফগান সেনা জিতছে। পাশাপাশি দেশের জনগণকে এটাও বোঝাতে হবে মারক্কিন সেনা আফাগানিস্তানের পাশে আছে। আফগান সেনার জন্য আর্থিক সহায়তাও চান গনি। মার্কিন প্রসিডেন্ট সহায়তার জন্য আশ্বাসও দেন।আরও পড়ুন:
যদিও ১৫ অগস্ট কাবুলের পতন হয়। ক্ষমতা হস্তান্তরের পরেই দেশ ছেড়ে চলে যান আশরফ গনি। তবে আপাতত এই ফোনালাপ নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।