পুবের কলম, কলকাতা: রাজ্যের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (SIR) পর্বে ভোটার পরিচিতি ও পারিবারিক তথ্য নিয়ে ব্যাপক অসঙ্গতি উঠে এসেছে। নির্বাচনী তালিকা সংশোধন পর্বে ৯৪ লক্ষেরও বেশি ভোটারের তথ্য-ভিত্তিক ত্রুটি চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। সিইও-র দফতর সূত্রে জানা গিয়েছে, এদের মধ্যে বহু ক্ষেত্রে ভোটারদের বাবার নাম অনুপস্থিত বা ভুল, বাবা-মা ও সন্তানের বয়সের ব্যবধান অস্বাভাবিক, এমনকি পরিবারের অচেনা সদস্যের নামও যুক্ত হয়েছে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
এসবই SIR পর্বে সংগৃহীত তথ্য যাচাই ও মিলিয়ে দেখার সময় ধরা পড়েছে বলে জানা গেছে।
কমিশন ইতিমধ্যেই তথ্য-ত্রুটি সংশোধন এবং সমন্বয়ের জন্য নতুন করে যাচাই-বাছাইয়ের উদ্যোগ নিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, ভোটার তালিকা আরও নির্ভুল ও ত্রুটিমুক্ত করতে এই সম্পূর্ণ প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।আরও পড়ুন:
এসব ত্রুটি প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলেও তৎপরতা বেড়েছে। বিরোধী শিবির ইতিমধ্যেই SIR প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে, অন্যদিকে প্রশাসনিক মহল বলছে, এই ধরনের বিস্তৃত তথ্য-যাচাই স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করার জন্য অত্যাবশ্যক।