পুবের কলম, ওয়েব ডেস্কঃ উত্তর কাশ্মীরের লোকসভা কেন্দ্র 'বারামুল্লা' আসনে বিপুল ভোটে জয়ী শেখ আবদুল রশিদ। যিনি ইঞ্জিনিয়ার রশিদ নামে বেশি পরিচিত। রশিদ জেলবন্দি অবস্থায় নির্দল প্রার্থী হিসাবে এই কেন্দ্র লড়াই করছেন। রশিদের নিকটতম প্রতিদ্বন্দ্বী জম্মু ও কাশ্মীর রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। মঙ্গলবার দুপুরের পর এক্স হ্যাণ্ডেলে রশিদের কাছে নিজের পরাজয় স্বীকার করে নিয়ে পোস্ট করেন ওমর। এ দিন তাঁর এক্স হ্যান্ডেলে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী লেখেন, "আমি মনে করি পরাজয় মেনে নেওয়ার এটাই সময়।
উত্তর কাশ্মীরে এই জয়ের জন্য ইঞ্জিনিয়ার রশিদকে অভিনন্দন।" একইসঙ্গে তিনি ওই পোস্টে লেখেন, আমি বিশ্বাস করি না যে তার বিজয় তার জেল থেকে মুক্তি ত্বরান্বিত করবে বা উত্তর কাশ্মীরের জনগণ তাদের প্রতিনিধিকে পাবে যা তাদের অধিকার রয়েছে তবে ভোটাররা কথা বলেছেন এবং গণতন্ত্রে এটিই গুরুত্বপূর্ণ।"আরও পড়ুন:
শেখ আব্দুল রশিদ ওরফে ইঞ্জিনিয়ার রশিদ কে?
আরও পড়ুন:
(১) আবদুল রশিদ ওরফে ইঞ্জিনিয়ার রশিদ বর্তমানে তিহার জেলে বন্দি রয়েছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি সন্ত্রাসবাদী কার্যকলাপে অর্থ সাহায্য করতেন।
আরও পড়ুন:
(২) তিনি আওয়ামী ইত্তেহাদ দলের প্রধান ছিলেন।
দুই বারের প্রাক্তন বিধায়ক। বারামুল্লা লোকসভা কেন্দ্র থেকে এবারে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছে তার মধ্যে তিনি উল্লেখযোগ্য নির্দল প্রার্থী।আরও পড়ুন:
(৩) ইঞ্জিনিয়ার রশিদকে ২০১৯ সালে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) গ্রেফতার করে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি সন্ত্রাসবাদী কার্যকলাপে অর্থসাহায্য করতেন। রশিদই প্রথম মূলধারার রাজনৈতিক নেতা যাঁকে প্রথম বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন:
(৪) ইঞ্জিনিয়ার রশিদের দুই সন্তান।
আবরার রশিদ এবং আসরার রশিদ। দুই ভাইয়ে পিতার হয়ে প্রচারের মূল দায়িত্ব নেয়। তাদের আত্মবিশ্বাস ছিল জনসভায় সমবেত হওয়া বিশালসংখ্যক জনগনের ভোট পাবেন তাদের পিতা।আরও পড়ুন:
(৫) রশিদ ল্যাংগেট বিধানসভা কেন্দ্র থেকে ২০০৮ এবং ২০১৪ সালে বিজয়ী হয়েছিলেন। ২০১৯ সালে তিনি আওয়ামী ইত্তেহাদ পার্টির নেতা থাকা সত্ত্বেও নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং পরাস্ত হন।
আরও পড়ুন:
উল্লেখ্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও নিজের পরাজয় স্বীকার করেছেন। অনন্তনাগ-রাজৌরি লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নির্বাচন কমিশনের দেওয়া শেষ খবর অনুযায়ী ন্যাশনাল কনফারেন্স গুজ্জর নেতা মিয়া আলতাফ এই আসন থেকে ২ লাখ ২৯ হাজার ভোটে এগিয়ে রয়েছেন। ওমর আবদুল্লাহ তার দলের সহকর্মী আগা সৈয়দ রুহুল্লাহ মেহেদি এবং মিয়াঁ আলতাফকেও অভিনন্দন জানিয়েছেন, যারা যথাক্রমে শ্রীনগর এবং অনন্তনাগ-রাজৌরি লোকসভা আসন থেকে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন।
আরও পড়ুন: