পুবের কলম, ওয়েবডেস্ক: শনিবার দেশজুড়ে সম্পূর্ণ হল সপ্তম দফার ভোটগ্রহণ। এবার রেজাল্টের অপেক্ষা। ভোটের ফল প্রকাশ হবে আগামী ৪ জুন। এর আগেই নির্বাচন নিয়ে বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এল।
কৃত্রিম বুদ্ধিমত্তাকে (AI) কাজে লাগিয়ে ইসরাইলের রাজনৈতিক সংস্থা এসটিওআইসি ভারতের লোকসভা নির্বাচনে প্রভাব খাটানোর চেষ্টা করেছে।আরও পড়ুন:
সংস্থাটি জানায়, ‘জিরো জেনো’ নামের প্রচারণা চালিয়ে ভারতের নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করেছে ইসরাইলি সংস্থাটি। এসটিওআইসির উদ্দেশ ছিল, সামনের নির্বাচনী ফল প্রকাশকে কেন্দ্র করে বিজেপি বিরোধী এবং কংগ্রেস সমর্থিত যেসব কমেন্ট আসছে, সেগুলোকে প্রচার করা। ওপেন এআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান এক বিবৃতিতে জানান, ইসরাইলি সংস্থাটির প্রচারণায় ওপেনএআই-এর শক্তিশালী ল্যাংগুয়েজ মডেলগুলো কাজে লাগানো হয়েছে।
যার মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল, আর্টিকেল ও কমেন্ট তৈরি করা হয়েছে। এর মাধ্যমে ক্ষমতাসীন বিজেপির সমালোচনা করা হয়েছে এবং কংগ্রেসের প্রশংসা করা হয়েছে।আরও পড়ুন:
এদিকে ইসরাইলি সংস্থার এই প্রচারণা রুখে দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছে ওপেনএআই। মে মাসে সংস্থাটি যখন লোকসভা নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করছিল তখনই টের পায় ওপেনএআই। সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক ফলে প্রভাব ফেলার জন্য এবং জনমতকে প্রভাবিত করতে এই গোপন প্রচারণা চালানো হয়। যদিও বিজেপি এটিকে গণতন্ত্রের জন্য বিপজ্জনক হুমকি বলে মন্তব্য করেছে।