পুবের কলম ওয়েবডেস্কঃ আফগানিস্থানে সাম্প্রতিক পরিস্থিতি এবং তালিবানি অভ্যুথ্যানের জেরে আটকে পড়েছেন অনেক ভারতীয়। তাদের উদ্ধার করে দেশে ফেরানোইকে এখন সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছে নয়াদিল্লি।
আরও পড়ুন:
তালিবানরা আফগানিস্তানের দখল নেওয়ার ২৪ ঘন্টা কেটে যাওয়ার পর এই ইস্যুতে বিবৃতি দিল বিদেশ মন্ত্রক।বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি এই বিবৃতি জারি করেছেন। তিনি জানিয়েছেন যাত্রী বিমান পরিষেবা শুরু হলেই আফগান সংখ্যালঘু শিখ এবং হিন্দুদের দেশে ফিরতে সাহায্য করা হবে।
যদি তাঁরা ভারতে আশ্রয় চান তাও দেওয়া হবে।আরও পড়ুন:
ওই বিবৃতিতে তিনি আরও জানিয়েছেন আফগানিস্তান পরিস্থিতির দিকে বিশেষ নজর রাখা হচ্ছে। ভারতীয়দের সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারত সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন। যে সমস্ত আফগান নাগরিকরা ভারতে আসতে চান তাদের জন্য দ্রুত ই-ভিসার ব্যবস্থা করা হবে।
আরও পড়ুন:
আরও জানা যাচ্ছে ভারতীয়ূ বায়ূসেনার সি-১৭ যুদ্ধ বিমান ১২০ জন ভারতীয় দূতাবাসের কর্মীকে নিয়ে কাবুল ছেড়েছে। আপাতত কাবুলের ভারতীয় দূতাবাস ফাঁকা।