পুবের কলম, ওয়েবডেস্কঃ মুম্বই-আহমেদাবাদ রুটের সুরাটের বুলেট ট্রেন স্টেশনের প্রথম ছবি শেয়ার করল ভারতীয় রেল। রেল মন্ত্রক বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি  মুম্বই- আহমেদাবাদ রুটের মধ্যে নির্মিত হওয়া সুরাটের বুলেট ট্রেন স্টেশনের গ্রাফিক্যাল গঠন শেয়ার করেন।

গত বছর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, ২০২৬ সালের মধ্যে প্রথম বুলেট ট্রেন সুরাট থেলে বিলিমোড়ার মধ্যে চলাচল করবে। প্রাথমিক অবস্থায় রেলওয়ে এমওএম দর্শনা জারদেশ একটি ট্যুইট করে জানান, 'অত্যাধুনিক মাল্টি-লেভেল স্টেশনটি বাইরের সামনের দিকে থাকবে, এবং স্টেশনের ভিতরের অংশগুলি ঝকঝকের হিরের মতো।

যা সুরাটের গর্ব'।