পুবের কলম, ওয়েবডেস্ক: ৫ দফাতেই ৩১০টি আসন পার করেছে বিজেপি, বাংলায় প্রচারে এসে দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলা থেকে ৩০টি আসন পাবে বিজেপি বলেও দাবি করেছেন তিনি। এরপরই রাজ্যের শাসক দলকে হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, '৩০টি আসন পেলে তৃণমূলকে খণ্ড খণ্ড করে দেওয়া হবে। বাংলা থেকে মমতার বিদায় আসন্ন।
' অনুপ্রদেশকারীরাই তৃণমূলের ভোটব্যাঙ্ক বলেও সরব হয়েছে তিনি। অমিত শাহের বক্তব্য, 'অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্য বাংলা। তাঁদেরকে প্রশ্রয় দিতেই ক্যা-তে আঘাত করছেন মমতা।'আরও পড়ুন:
ইন্ডিয়া জোট প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, 'ইন্ডিয়া জোটের মুখ শুকিয়ে গিয়েছে।
গোটা দেশে যেভাবে মানুষ বিজেপিকে ভোট দিচ্ছেন তাতে ইন্ডিয়া জোটকে খুঁজে পাওয়া যাবে না।' এদিন সন্দেশখালি ইস্যুতে তিনি বলেন, 'সন্দেশখালির ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। অপরাধীরা সকলেই তৃণমূলের ছাতার তলায় আশ্রয় নিয়েছে। বাংলায় উন্নতি নেই। রয়েছে শুধু বোমাশিল্প এবং সিন্ডিকেটরাজ।'