০৮ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যুদ্ধের দামামা: ইরানকে সহায়তায় এগিয়ে এল হাজার হাজার ইরাকি

ইরানে মার্কিন হামলা হলে দেশটিকে রক্ষায় সহায়তা করতে প্রস্তুত হাজার হাজার ইরাকি নাগরিক। এ জন্য ইতোমধ্যেই একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছেন তারা। শনিবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই–এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের দিয়ালা প্রদেশে অন্তত পাঁচ হাজার মানুষ একত্রিত হয়ে ঘোষণা দিয়েছেন, ইরাক, প্রতিবেশী ইরান এবং তেহরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলিকে তারা ‘বিনা পারিশ্রমিকে’ রক্ষা করতে প্রস্তুত। বিবৃতিতে জানানো হয়, দেশের নিরাপত্তা বাহিনী, পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) এবং ইরানকে সহায়তার জন্য স্বেচ্ছাসেবী হিসেবে তারা যে কোনও পরিস্থিতিতে পাশে দাঁড়াবেন। একই সঙ্গে ইসলামী প্রজাতন্ত্র ইরানে মার্কিন হস্তক্ষেপের তীব্র বিরোধিতা করা হয়েছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা চললেও সাম্প্রতিক সময়ে যুদ্ধের শঙ্কা তীব্র হয়েছে। একাধিকবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সম্ভাব্য হামলার হুঁশিয়ারি দিয়েছেন। পাল্টা প্রস্তুতির অংশ হিসেবে ইরানের উপকূলীয় জলসীমার কাছে মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ইসরায়েলও জানিয়েছে, যে কোনও সংঘাতের জন্য তারা সম্পূর্ণ

ট্যাগ :
সর্বধিক পাঠিত

যুদ্ধের দামামা: ইরানকে সহায়তায় এগিয়ে এল হাজার হাজার ইরাকি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

যুদ্ধের দামামা: ইরানকে সহায়তায় এগিয়ে এল হাজার হাজার ইরাকি

আপডেট : ৮ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার