ইসলামাবাদ, ২৯ জানুয়ারি: বেশ কয়েকদিন আগে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর জবাবে পাকিস্তানও পাল্টা হামলা চালায় ইরানে। হামলা-পালটা হামলায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল দুই প্রতিবেশী দেশের মধ্যে। তবে এখন দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ পুনরায় সক্রিয় হয়ে উঠেছে।
দুই দেশেরই রাষ্ট্রদূত তাদের কর্মস্থলে ফিরে গিয়েছেন। এরই মধ্যে সম্পর্ক আরও জোরদার ও মজবুত করার প্রচেষ্টায় পাকিস্তান সফরে গেছেন ইরানের বিদেশমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। ইরানের বিদেশমন্ত্রীকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী জলিল আব্বাস জিলানি। সোমবার ইসলামাবাদে পৌঁছান হোসেইন আমির আবদুল্লাহিয়ান। এই সফরে পাকিস্তানের বিদেশমন্ত্রী জলিল আব্বাস জিলানি ছাড়াও দেশটির তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকারের সঙ্গে বৈঠক করবেন ইরানি বিদেশন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। পাকিস্তানের বিদেশমন্ত্রকের মুখপাত্র মুমতাজ জাহরা এক্সে লেখেন, ’বিদেশমন্ত্রী জলিল আব্বাস জিলানির আমন্ত্রণে সাড়া দিয়ে পাকিস্তানে পৌঁছেছেন ইরানি বিদেশমন্ত্রী আবদুল্লাহিয়ান। চলতি মাসের মাঝামাঝি সময়ে সীমান্তের সন্ত্রাসী আস্তানায় হামলা ও পালটা হামলা নিয়ে ইরান ও পাকিস্তানের সম্পর্কে খানিকটা ফাটল ধরে। এই ঘটনার সপ্তাহখানেক পরে দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমিত হয়। এখন দুই দেশেরই রাষ্ট্রদূত পুনরায় নিজ নিজ কর্মস্থলে ফিরে গেছেন। ২৭ জানুয়ারি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তেহরানে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূতের কাছ থেকে শংসাপত্র গ্রহণ করেন। তিনি দুই দেশের সীমান্তকে নিরাপত্তাহীনতা থেকে রক্ষা করার এবং দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। সূত্রের খবর, ক্ষেপণাস্ত্র হামলার পর দুই দেশ উত্তেজনা কমাতে সম্মত হওয়ায় পাকিস্তানি রাষ্ট্রদূত মুহাম্মদ মুদাসির টিপু চলতি সপ্তাহের শুরুতেই তেহরানে পৌঁছেছেন। পাকিস্তানি রাষ্ট্রদূত এক পোস্টে লিখেছেন, পাকিস্তানের নেতাদের আন্তরিক শুভকামনা নিয়ে তেহরানে এসেছেন। দুই দেশের মধ্যে সম্পর্ক নতুন করে শুরু করার সময় এসেছে বলে জানান তিনি। এদিকে ইরানের বিদেশমন্ত্রকের দক্ষিণ এশিয়া বিষয়ক বিভাগের প্রধান রাসুল মুসাভি জানিয়েছেন, পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা আমিরি মোকাদ্দামও ইসলামাবাদে তার দায়িত্ব পুনরায় শুরু করেছেন।সম্পর্ক উন্নয়নে পাকিস্তান সফরে ইরানি বিদেশমন্ত্রী
ইমামা খাতুন
প্রকাশিত:
২৯ জানুয়ারী ২০২৪, ১৪:১১
আরও খবর
কুয়েতে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান
আলজেরিয়ায় যাত্রীবাহী বাস খাদে, নিহত ২৭; আহত ৩৯, তিন দিনের রাষ্ট্রীয় শোক
কারাগারের ভিড় কমাতে ইতালির বড় সিদ্ধান্ত, ১৪ হাজার বন্দি সাজা কাটাবেন বাড়িতে
মুখ্যমন্ত্রী শুভেন্দুর আপ্তসহায়ক খুনে মূল চক্রী সন্দেহে সিবিআইয়ের জালে বিজেপি কর্মী দুই ভাই
কমনওয়েলথ গেমসে ইতিহাস গড়লেন অস্মিতা, জুডোয় প্রথম সোনা জয় করলেন ত্রিপুরার কন্যা
কমনওয়েলথ গেমসে ইতিহাস গড়লেন অস্মিতা, জুডোয় প্রথম সোনা জয় করলেন ত্রিপুরার কন্যা
মিড ডে মিলে ডিমের পর আগামী দিনে মাছও দেওয়া হবে, ইঙ্গিত মন্ত্রী নিশীথ প্রামাণিকের
মিড ডে মিলে ডিমের পর আগামী দিনে মাছও দেওয়া হবে, ইঙ্গিত মন্ত্রী নিশীথ প্রামাণিকের
রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতিতে সরকারি প্রতিনিধি নিয়োগ, ব্রাত্য কলকাতা বিশ্ববিদ্যালয়
রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতিতে সরকারি প্রতিনিধি নিয়োগ, ব্রাত্য কলকাতা বিশ্ববিদ্যালয়
বাণিজ্যিক জাহাজ নিরাপত্তায় সৌদির নেতৃত্বে নতুন সামুদ্রিক জোট, রয়েছে বাংলাদেশ, পাকিস্তান সহ রয়েছে ১৪টি দেশ
বাণিজ্যিক জাহাজ নিরাপত্তায় সৌদির নেতৃত্বে নতুন সামুদ্রিক জোট, রয়েছে বাংলাদেশ, পাকিস্তান সহ রয়েছে ১৪টি দেশ
১ আগস্ট থেকে শুরু হচ্ছে জনগণনার প্রথম পর্যায়ের কাজ স্ব–গণনায় নাগরিকদের অংশগ্রহণের আবেদন জেলাশাসকের
১ আগস্ট থেকে শুরু হচ্ছে জনগণনার প্রথম পর্যায়ের কাজ স্ব–গণনায় নাগরিকদের অংশগ্রহণের আবেদন জেলাশাসকের
শুধু মুখ্যমন্ত্রী শুভেন্দুই নন, বর্ধমান থেকে জইশ জঙ্গি সন্দেহে ধৃতের নিশানায় ছিলেন রাজ্যের আরও এক মন্ত্রী
শুধু মুখ্যমন্ত্রী শুভেন্দুই নন, বর্ধমান থেকে জইশ জঙ্গি সন্দেহে ধৃতের নিশানায় ছিলেন রাজ্যের আরও এক মন্ত্রী
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯
সোনম ওয়াংচুককে জোরপূর্বক হাসপাতালে ভর্তির ঘটনায় সরব মমতা, বেসরকারি জায়গায় চিকিৎসার দাবি
সোনম ওয়াংচুককে জোরপূর্বক হাসপাতালে ভর্তির ঘটনায় সরব মমতা, বেসরকারি জায়গায় চিকিৎসার দাবি
চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নির্বাচনী তথ্য চুরির অভিযোগ তুললেন ট্রাম্প, আমেরিকা সফরে যাচ্ছেন শি জিনপিং