পুবের কলম, ওয়েব ডেস্ক: ফের ইতিহাস গড়ল ইসরো। দুটি কৃত্রিম উপগ্রহকে সফলভাবে পৃথিবীর কক্ষপথে পাঠাল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। ২২ এপ্রিল দুপুর ২টো বেজে ১৯ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধবন স্পেস সেন্টার থেকে রওনা দিয়েছে TeLEOS-2 উপগ্রহ। স্বাভাবিক ভাবেই PSLV-C55/ TeLEOS-2 অভিযানের শেষ মুহূর্তের প্রস্তুতি ঘিরে উত্তেজনা ছিল একেবারে তুঙ্গে।
আরও পড়ুন:
কক্ষপথে স্থাপনে কোনওরকম সমস্যা হয়নি। জানা গিয়েছে, সিঙ্গাপুরের উপগ্রহ দু’টির ওজন যথাক্রমে ৭৪১ কিলোগ্রাম ও ১৬ কিলোগ্রাম।
আরও পড়ুন:
সিঙ্গাপুর সরকারের সঙ্গে চুক্তির ভিত্তিতে ওই দু’টি স্যাটেলাইটকে মহাকাশে পাঠিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা।
আরও পড়ুন:
ইসরোর তরফে জানানো হয়েছে, সমুদ্রিক নিরাপত্তা এবং আবহাওয়ার পূর্বাভাস দেবে কৃত্রিম উপগ্রহ দু’টি। বিমান দুর্ঘটনার পর তা অনুসন্ধানের কাজেও আসবে সিঙ্গাপুরের এই কৃত্রিম উপগ্রহ। শনিবারের উৎক্ষেপণের পর ইসরোর তরফে কক্ষপথে পাঠানো বিদেশি উপগ্রহের সংখ্যা হল ৪২৪।