পুবের কলম প্রতিবেদক, বারাসত: জমিয়তে উলামায়ে বাংলার কর্মী সম্মেলনে সংবর্ধিত হলেন দক্ষ সংগঠক তথা উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক ও পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মোহাম্মদ সফিকুল ইসলাম সাহেব। রবিবার উত্তর ২৪ পরগনার চাঁদপুরে হাবড়া, অশোকনগর, আমডাঙ্গা (উ:) ও দেগঙ্গা থানার কর্মী সম্মেলনে তার হাতে সাংগঠনিক কর্মজীবনের তথ্য ও প্রতিবেদন সহ একটি স্মারক তুলে দেন জমিয়তে উলামায়ে বাংলার কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক পীরজামাতা হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আজমতউল্লাহ সিদ্দিকী সাহেব। তিনি জানান, ফুরফুরা শরীফের মোজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা রহ. এর নিজ হাতে প্রতিষ্ঠিত শতবর্ষ প্রাচীন এই অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মধারাকে যারা অক্ষুন্ন রেখেছেন তাঁদেরই একজন সুযোগ্য অনুসারী মাস্টার মোহাম্মদ সফিকুল ইসলাম সাহেব। তিনি যেভাবে সংগঠনের কর্মীদের উজ্জীবিত করে সারা বছর ধরে সামাজিক কর্মসূচি রূপায়ণে সচেষ্ট তা প্রশংসার দাবি রাখে।
শিক্ষক ও সাংবাদিক এনামুল হক ও পুবের কলমের বিজ্ঞাপন প্রতিনিধি আব্দুল হালিমের সহযোগিতায় তাঁর সাংগঠনিক কর্মজীবনকে তথ্য ও সংবাদ প্রতিবেদন সম্বলিত এই স্মারক ফোল্ডারে তুলে ধরা সম্ভব হলো। স্মারক গ্রহণ করে মোহাম্মদ সফিকুল ইসলাম সাহেব বলেন, এ সম্মান জমিয়তের সমস্ত কর্মীদের। তিনি আরো বলেন, এই সংগঠনে দুস্থ আর্তদের সেবার যেমন সুযোগ রয়েছে, তেমনি নিজের আত্মার উৎকর্ষ সাধনেরও দিশা রয়েছে। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে বাংলার উত্তর ২৪ পরগনা জেলার সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা আলাউদ্দিন সাহেব, সহ সংগঠক ইমরান আলি শাহ, আলহাজ্ব আতিয়ার রহমান, সফিয়ার রহমান, মোজাফফর হক, শেখ সাইফুদ্দিন, আলহাজ্ব মাওলানা মোশাররফ হোসেন , মাস্টার ইসমাইল মল্লিক আলহাজ্ব আব্দুল হামিদ, মাওলানা মারুফ বিল্লাহ, রবিউল হক, মাওলানা মোস্তাক, ডা. নুরুল ইসলাম প্রমুখ। এদিন সংগঠনের পক্ষ থেকে বিশ্ব নবী দিবস উদযাপনের প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়।জমিয়তে উলামায়ে বাংলার জেলা সম্পাদক ও শিক্ষারত্ন শিক্ষককে সংবর্ধনা
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
১৯ মে ২০২৪, ১৩:৪৬
আরও খবর
প্রধান বিচারপতিকে সংবর্ধনা
বীরভূমে ব্যবসায়ীর ম্যানেজারের বাড়িতে পুলিশের হানা, উদ্ধার বিপুল নগদ অর্থ ও সোনা, টাকা গুনতে মেসিন
৩৩ জনের হাতে কাটমানি নেওয়ার টাকা ফেরত দিলেন ক্যানিং এর এক তৃনমূল পঞ্চায়েত সদস্য
বারুইপুরের পরে এবার জয়নগর, ৬৫ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার এক
সিকিমে সুড়ঙ্গ বিপর্যয়ে নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু, দিলেন চাকরি ও আর্থিক সাহায্য
সিকিমে সুড়ঙ্গ বিপর্যয়ে নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু, দিলেন চাকরি ও আর্থিক সাহায্য
জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষের বিরুদ্ধে এবার বারুইপুর থানায় অভিযোগ দায়ের
জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষের বিরুদ্ধে এবার বারুইপুর থানায় অভিযোগ দায়ের
বিশ্বমানের পর্যটন কেন্দ্র গড়তে বাংলার দ্বিতীয় ডেস্টিনেশন সুন্দরবন
বিশ্বমানের পর্যটন কেন্দ্র গড়তে বাংলার দ্বিতীয় ডেস্টিনেশন সুন্দরবন
বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপের রূপ নিচ্ছে ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কমলা সতর্কতা
বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপের রূপ নিচ্ছে ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কমলা সতর্কতা
রাজস্থানে দুর্ঘটনায় প্রাণ গেল মালদার তিন যুবকের, ক্ষতিপূরণ ও কর্মসংস্থানের দাবিতে সরব এলাকাবাসী
রাজস্থানে দুর্ঘটনায় প্রাণ গেল মালদার তিন যুবকের, ক্ষতিপূরণ ও কর্মসংস্থানের দাবিতে সরব এলাকাবাসী
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র