১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

স্পেন কে রুখে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ১৬তে জাপান, এশীয় ফুটবলে নতুন সূর্যোদয়

আরও পড়ুন: Women’s Asia Cup Hockey 2025: এশিয়া কাপ হকিতে ফাইনালে ভারত

পুবের কলম ওয়েবডেস্ক:কাতার বিশ্বকাপের বৃহস্পতিবারের রাতটা মনে রেখে দেবেন ফুটবল অনুরাগী রা। কোস্টারিকা কে হারিয়েও জার্মানির বিদায়। সর্বোপরি স্পেন কে রুখে দিয়ে শেষ ১৬ তে পা রাখলো উদীয়মান সূর্যের দেশ জাপান। জার্মানি কে হারিয়ে তারা অঘটনের শুরু টা আগেই করেছিল।জার্মানিকে ২-১ গোলে হারানোর পর আজ স্পেনকেও একই ব্যবধানে পরাজয় উপহার দিয়েছে ব্লু সামুরাইরা।

আরও পড়ুন: জাপানে দুই দিনের গুরুত্বপূর্ণ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আরও পড়ুন: কৃত্রিম রক্ত তৈরি করলেন জাপানি বিজ্ঞানীরা

ম্যাচের শুরু থেকেই বল দখলে নিজেদের আধিপত্যের জানান দেয় স্পেন। মাত্র ৮ মিনিটেই সুযোগ পেয়েছিল তারা। কিন্তু বুসকেটসের শট চলে যায় গোলবারের বাইরে দিয়ে। তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি স্পেনকে। ১১ মিনিটের মাথায় আজপিলইকুয়েতার ক্রস থেকে দারুণ হেড করে দলকে এগিয়ে দেন মোরাতা। জাতীয় দলের জার্সি গায়ে ৬০ ম্যাচে এটি তার ৩০তম গোল।

ম্যাচের বাকিটা সময় বল নিজেদের দখলে রেখে মাঝ মাঠ দিয়ে আক্রমণের অনেক চেষ্টা চালায় স্পেন। ২৬ মিনিটে দানি ওলমোর শট বাইরে দিয়ে চলে যায় গোলবার ঘেঁষে। জাপান বলার মত তেমন কোনোই আক্রমণ করতে পারেনি। ৮২ শতাংশ বল পজিশন নিয়ে স্পেনের আধিপত্য বিস্তারই প্রমাণ করে ম্যাচ কতটা এক পেশে ছিল। ১-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্পেন।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে সর্বশক্তি উজাড় করে দিয়ে মাঠে খেলতে থাকে জাপান। ৪৭ মিনিটের মাথাতেই বদলি হিসেবে নামা দোয়ানের দুর্দান্ত গোলে সমতায় ফেরে। এই গোলের রেশ কাটতে না কাটতে আবার গোল জাপানের৷

বাম পাশ থেকে করা আক্রমণে মিতোমার ক্রস থেকে গোল করেন তানাকা। কিন্তু মিতোমা বলটি ক্রস দেওয়ার আগে সেটি গোল লাইন অতিক্রম করে বাইরে গিয়েছিল কিনা সেটি দেখতে রেফারি ভিএআর প্রযুক্তির সহায়তা নেয়। যেখানে খালি চোখে বলটি বাইরে গেছে দেখালেও রেফারি এটিকে বৈধ বলে ঘোষণা দেয়। ফলে জাপানও পায় ২-১ গোলের লিড।
৭১ মিনিটে আবারও গোলের সুযোগ পায় জাপান।

তবে  গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন আসানো। শেষের দিকে স্পেন গোল শোধে মরিয়া হয়ে আক্রমণ করলেও গোলমুখে তেমন চাপ সৃষ্টি করতে পারেনি। ফলে হেরেও গ্রুপে রানার্সআপ হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠলো স্পেন। অন্যদিকে প্রাক্তন দুই বিশ্ব পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নক আউট রাউন্ডে পা রাখলো জাপান।

সর্বধিক পাঠিত

সন্দেহ বাংলাদেশি: অবৈধ বসবাসের অভিযোগে ১১ জন মহিলাকে আটক মহারাষ্ট্র পুলিশের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

স্পেন কে রুখে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ১৬তে জাপান, এশীয় ফুটবলে নতুন সূর্যোদয়

আপডেট : ২ ডিসেম্বর ২০২২, শুক্রবার