পুবের কলম, ওয়েবডেস্ক: টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা। একাধিক রাস্তা জলে থই-থই। কলকাতার প্রায় সব রাস্তাতেই কোমর থেকে হাঁটু সমান জল। সেই সঙ্গে রাস্তায় তৈরি হয়। হঠাৎ করে বৃষ্টি শুরু হওয়ায় নাজেহাল অবস্থায় পড়েন অফিস যাত্রী থেকে সাধারণ মানুষ।

প্রবল বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, তীব্র যানজট

কলকাতা ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, থিয়েটার রোড, এজেসি ফ্লাইওভার, এজেসি বোস রোড, বর্ধমান রোডে। যদিও কলকাতা পুরসভার তরফে জমা জল সরিয়ে ফেলার কাজ  চলছে।

প্রবল বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, তীব্র যানজট

সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গান্ধি রোড, কলেজ স্ট্রিট, রর্ডন স্ট্রিট, আমহার্স্ট স্ট্রিট, বিধান সরণী, দমদম, উল্টোডাঙ্গা আন্ডারপাস, গোলপার্ক, গড়িয়াহাট, কসবা, বেহালার বিস্তীর্ণ রাস্তায় জল দাঁড়িয়েছে।

প্রবল বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, তীব্র যানজট

শনিবার দুপুর কলকাতা ও আশেপাশে এলাকায় ব্যাপক বৃষ্টি হয় সেই সঙ্গে চলে বর্জ্রগর্ভ মেঘের সঞ্চার। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দুপুর আড়াইটে পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ৪২.৭ মিলিমিটার।