পুবের কলম ওয়েব ডেস্কঃ ছাব্বিশের নির্বাচনে বিজেপির কাছে পরাজয়ের পরেই তৃণমূলে ভাঙন অব্যাহত রয়েছে। ফল ঘোষণার মাত্র এক মাসের মধ্যেই ভেঙে খান খান হয়েছে ঘাস্ফুল শিবির। একে একে হাতছাড়া হয়ে যাচ্ছে পুরসভাগুলি। আর এবার বিধাননগর পুরসভাও তৃণমূলের হাতছাড়া হওয়ার পথে। এবার বিধাননগর পুরনিগমের মেয়রের পদ থেকে ইস্তফা দিলেন কৃষ্ণা চক্রবর্তী।
আজ বৃহস্পতিবার ব্যক্তিগত কারণ দেখিয়ে ইস্তফা দেন কৃষ্ণা। জানা গিয়েছে, নিজের পদত্যাগপত্র তিনি পুরকমিশনারের কাছে পাঠিয়ে দিয়েছেন। এই অবস্থায় বিধাননগর পুরসভাও ত্রিনমুলদের হাতছাড়া হতে চলেছে বলে জল্পনা শুরু হয়েছে।আরও পড়ুন:
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী হিসেবেই পরিচিত কৃষ্ণা চক্রবর্তী। ১৬ বছর ধরে বিধাননগর পুরসভায় বিভিন্ন পদে যুক্ত ছিলেন।
মেয়রের পাশাপাশি তিনি পুরনিগমের চেয়ারম্যানের দায়িত্বও সামলেছেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেখানে দলে বিদ্রোহ দেখা গিয়েছে সেখানে কৃষ্ণার বিরুদ্ধে অসন্তোষ দেখা দেয়নি। তবে কেন তিন মেয়রের পদ ছাড়লেন তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। এবিষয়ে কৃষ্ণা জানান, এবার তিনি কাউন্সিলর হিসেবে কাজ করতে চান। এখন নিজের জন্য সময় দিতে চান। দলের কারও প্রতি কোনও ক্ষোভ বা অভিমান নেই। ব্যক্তিগত কারণ দেখিয়েই তিনি পদত্যাগ করেছেন। তিনি আরও জানান, বিধাননগরের মানুষ তাঁকে অনেক ভালোবাসা দিয়েছেন।আরও পড়ুন:
উল্লেখ্য, এর আগের দিনই কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম ইস্তফা দিতে চান বলে জল্পনা তৈরি হয়েছিল। দলের বিধায়ক কুণাল ঘোষ জানিয়েছিলেন, ফিরহাদ হাকিম ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাতে সম্মতি দিয়েছেন। এছাড়া, তার আগে রাজ্যের একাধিক পুরসভায় তৃণমূল কাউন্সিলর ও চেয়ারম্যানরা পদত্যাগ করেছেন। আর এবার সেই তালিকায় জুড়ল বিধাননগর পুরনিগম।