উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ঃ ক্যানিংয়ের জীবনতলায় অস্ত্রভাণ্ডারের হদিশ মিলল। স্থানীয় তৃণমূল নেতার বাড়িতে পাওয়া গেল রাইফেলের বিপুল পরিমাণ কার্তুজ। জবের শেখ নামে ওই তৃণমূল নেতা ক্যানিং পূর্ব বিধানসভার প্রাক্তন তৃনমূল বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠ বলেই পরিচিত। জীবনতলা থানার কালিকাতলা এলাকায় ওই অস্ত্র উদ্ধারে শুরু হয়েছে জোরগুঞ্জন। ওই এলাকার আশেপাশে অনেক আগ্নেয়াস্ত্র লুকিয়ে রাখা আছে। এমনই দাবি করেছেন বিজেপির জেলা সভাপতির।
আরও পড়ুন:
রাজ্যে পালা বদলের পরে একাধিক জায়গায় টাকা, অস্ত্র, বোমা, ভোটারআধার কার্ড পাওয়া যাচ্ছে।
তৃণমূল কংগ্রেস নেতাদের বাড়ি, পার্টি অফিসে মিলছে একাধিক নথি। সেই আবহে এবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে উদ্ধার হলো বিপুল পরিমাণ কার্তুজ। সেগুলি দূরপাল্লার রাইফেলের বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। মঙ্গলবার দুপুরে জীবনতলার কালিকাতলায় ওই তৃণমূল নেতার বাড়িতে পুলিশ হানা দেয়। তল্লাশির সময় বাড়ির পাশেই থাকা তালপাতা সরাতেই হইচই শুরু হয়ে যায়। দেখা যায়, বিপুল সংখ্যায় কার্তুজ রয়েছে সেখানে। রাইফেলের মোট ৭৫টি কার্তুজ উদ্ধার হয়েছে। শুধু তাই নয়, প্রায় শতাধিক খোল পাওয়া গিয়েছে সেখান থেকে।আর কোথাও কোন ও অস্ত্র, কার্তুজ লুকিয়ে রাখা রয়েছে কিনা, সেই প্রশ্নও ওঠে। বাড়ির আশেপাশেও চলে তল্লাশি। জবের শেখ একাধিক দুষ্কৃতীমূলক কাজের সঙ্গে জড়িত বলে অভিযোগ। তাঁর নেতৃত্বে বিভিন্ন জায়গাতে তৃণমূলের তরফে গণ্ডগোল করা হত।খুনের অভিযোগও আছে তাঁর বিরুদ্ধে। অভিযুক্ত তৃণমূলের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠ। এদিন তল্লাশি চালালেও বাড়িতে তাঁকে পাওয়া যায়নি। পুলিশ তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে।আরও পড়ুন:
তদন্তকারীদের অনুমান, অস্ত্র অন্য কোথাও লুকিয়ে রাখা আছে। তৃণমূলের তরফে এই বিষয়ে কোনো মন্তব্য করে নি। তবে এই বিষয়ে মুখ খুলেছেন বিজেপি।বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার সভাপতি উৎপল নস্কর বলেন,তৃনমূল গত ১৫ বছরে রাজ্যটাকে অস্ত্রের ভান্ডার করে রেখেছিল।জবেদের বিরুদ্ধে বহু জায়গায় গুলি চালানো, জমি দখল, তোলাবাজি এমনকী খুন করার অভিযোগ আছে। আমরা চাই ক্যানিং পূর্ব বিধানসভাতে যেখানে যত বেআইনি বন্দুক আছে, সেগুলো পুলিশ উদ্ধার করুক।আর সঠিক ভাবে তদন্তের কাজ এগিয়ে নিয়ে চলুক।