ইন্তেখাব আলম: কলকাতার জাহাজ নির্মাণ সংস্থা গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের মুকুটে ফের যোগ হল সাফল্যের পালক। দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পাশাপাশি শত্রুপক্ষের মোকাবিলা করার জন্য অত্যাধুনিক প্রযুক্তি এবং ক্ষমতাসম্পন্ন এবার এক জোড়া যুদ্ধজাহাজ নির্মান করলো কলকাতার এই জাহাজ নির্মাণ সংস্থা।
আরও পড়ুন:
বুধবার সাবমেরিন বিধ্বংসী ওয়াটারফেয়ার শ্যালো ওয়াটার ক্র্যাফটস ‘আইএনএস অগ্রয়’ এবং ‘আইএনএস অক্ষয়’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এয়ার ফোর্স ওয়েলফেয়ার অ্যসোসিয়েশনের সভাপতি নীতা চৌধুরী। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোদ দেশের বায়ুসেনা প্রধান বিবেক রাম চৌধুরী।
আরও পড়ুন:
এদিন রণতরী উদ্বোধনের পর সাংবাদিক বৈঠকে গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের চেয়ারম্যান কমান্ডার পি আর হরি জানান, ভারতীয় নৌসেনার পক্ষ থেকে সাবমেরিন বিধ্বংসী ৮টি যুদ্ধজাহাজের নির্মাণের বরাত পেয়েছিল গার্ডেনরিচ জাহাজ নির্মাণ সংস্থা। ইতিমধ্যেই চারটি রণতরী ভারতীয় নৌসেনাকে হস্তান্তর করা হয়েছে। আগের জাহাজগুলির মতো জলপথে নজর রাখবে ‘আইএনএস অগ্রয়’ এবং ‘আইএনএস অক্ষয়’। এর সর্বোচ্চ গতিবেগ ২৫ নট। উপকূলবর্তী এলাকায় যাতে কোনওভাবেই শত্রুপক্ষের সাবমেরিন প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করতে অতন্দ্রপ্রহরীর কাজ করবে এই দুই জাহাজ।