পুবের কলম ওয়েবডেস্কঃ একদল চিনা গবেষক দাবি করেছেন, চাঁদের মাটি থেকেই তৈরি হবে অক্সিজেন, মিলবে জ্বালানিও। সম্প্রতি চাঁদের মাটি (লুনার সয়েল) নিয়ে বিস্তারিত একটি সমীক্ষা করেন তারা। সেই সমীক্ষার রিপোর্টে দাবি করা হয়েছে, চাঁদের পাথুরে মাটিতেই এখনও বহু যৌগ সক্রিয় অবস্থায় রয়েছে, যা থেকে খুব সহজেই কার্বন ডাই-অক্সাইড, অক্সিজেন এবং জ্বালানি উৎপাদন করা সম্ভব। এমনকি, এই মাটি থেকেই প্রচুর পরিমাণ হাইড্রোজেন এবং মিথেন প্রস্তুত করা যাবে যা দিয়ে বিভিন্ন ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতি চালানো যায়।
গবেষণাপত্রটি জুলে নামে একটি পত্রিকায় প্রকাশ করা হয়েছে। চিনের ন্যানজিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইংফ্যাং ইয়াও এবং তার সহকর্মীরা চাঁদ থেকে নমুনা হিসেবে সংগ্রহ করা মাটি ইতিমধ্যেই পরীক্ষা করে দেখেছেন। গবেষকদের দাবি, এই মাটি অত্যন্ত উন্নতমানের অনুঘটক এবং এর থেকে খুব সহজেই কার্বন ডাই-অক্সাইড ও পানি উৎপন্ন করা সম্ভব। একইসঙ্গে এই মাটি থেকে বাই-প্রোডাক্ট হিসেবে মিথেন তৈরি করা যাবে। যা চাঁদের বুকে গড়ে ওঠা যেকোনও সভ্যতার জন্যই জ্বালানির জোগান দেবে। প্রাথমিকভাবে তাদের গবেষণায় ইলেক্ট্রন মাইক্রোস্কোপি এবং এক্স-রের মতো প্রক্রিয়া ব্যবহার করেছেন গবেষকরা। এই দুটি প্রক্রিয়ার মাধ্যমেই চাঁদের মাটিতে মিশে থাকা অনুঘটকগুলোকে চিহ্নিত করা হয়েছে। গবেষকদের দাবি, এই মাটিতে প্রচুর পরমাণে এবং অত্যন্ত উন্নতমানের আকরিক লোহা ও ম্যাগনেশিয়ামের যৌগ রয়েছে যা সালোকসংশ্লেষ প্রক্রিয়া সম্পাদন করতে সক্ষম। পৃথিবীতে গাছ যে প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন ও পানি উৎপাদন করে, গাছের অনুপস্থিতিতে চাঁদের মাটিই সেই কাজ করে দেখাতে পারে। তবে পৃথিবীর মাটিতে যেমন শাক, সবজি ফলানো যায়, চাঁদের মাটিতে আপাতত তেমনটা সম্ভব নয় বলেই মনে করছেন এই গবেষকরা।চাঁদেও সম্ভব সালোকসংশ্লেষ !
অর্পিতা লাহিড়ী
প্রকাশিত:
১০ মে ২০২২, ১৩:৪৬
আরও খবর
চাঁদে ফুটবল পাঠাবে নাসা
৫০ বছর পর চাঁদের পথে মানুষ, নাসার ‘আর্টেমিস ২’ অভিযানের সূচনা
ফের চাঁদের দেশে পাড়ি দেবে ভারত, চন্দ্রযান-৫ মিশনে ছাড়পত্র দিল কেন্দ্র
চাঁদে অবতরণের পথে মহাকাশযান ‘ব্লু ঘোস্ট’
সময়ের অপেক্ষা, চাঁদের দেশে পা রাখার আগেই চমকপ্রদ ছবি শেয়ার ইসরো’র
সময়ের অপেক্ষা, চাঁদের দেশে পা রাখার আগেই চমকপ্রদ ছবি শেয়ার ইসরো’র
জাপানের প্রথম বেসরকারি মহাকাশযান চাঁদে অবতরণে ব্যর্থ
জাপানের প্রথম বেসরকারি মহাকাশযান চাঁদে অবতরণে ব্যর্থ
এই প্রথম চাঁদে পা রাখতে চলেছেন মহিলা নভশ্চর ক্রিস্টিনা কোচ, ঘোষণা করল নাসা
এই প্রথম চাঁদে পা রাখতে চলেছেন মহিলা নভশ্চর ক্রিস্টিনা কোচ, ঘোষণা করল নাসা
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
খারিজি মাদ্রাসাগুলিতে ভারতবিরোধী শিক্ষার অভিযোগ তুললেন শমীক ভট্টাচার্য
খারিজি মাদ্রাসাগুলিতে ভারতবিরোধী শিক্ষার অভিযোগ তুললেন শমীক ভট্টাচার্য
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩