১৪ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সময়ের অপেক্ষা, চাঁদের দেশে পা রাখার আগেই চমকপ্রদ ছবি শেয়ার ইসরো’র

পুবের কলম, ওয়েবডেস্ক: চাঁদের দেশে পা রাখতে চলেছে ভারত। সবকিছু ঠিক থাকলে আগামী ২৩ তারিখ সন্ধায় চাঁদে পা রাখবে ভারতের চন্দ্রযান-৩। সফল ঐতিহাসিক অবতরণের আগেই চাঁদের বেশকিছু চমকপ্রদ ছবি শেয়ার করল ইসরো। সোমবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) চাঁদের চারটি ছবি শেয়ার করেছে। চন্দ্রযান-৩ এর ল্যান্ডার হ্যাজার্ড ডিটেকশন এবং এভয়েডেন্স ক্যামেরা (LHDAC) দিয়ে ‘চন্দ্র দূরবর্তী এলাকা’র ছবিগুলি ধারণ করেছে।

ইসরো তাঁদের অফিশিয়াল টুইটারে (অধুনা এক্স) ছবিগুলি শেয়ার করেছে। ইসরো জানিয়েছে, এখানে ল্যান্ডার হ্যাজার্ড ডিটেকশন এবং অ্যাভয়েডেন্স ক্যামেরা চন্দ্রের দূরবর্তী এলাকার ছবিগুলি ধারণ করেছে৷ এই ক্যামেরা নিরাপদ অবতরণের এলাকা সনাক্ত করতে সহায়তা করে।

উল্লেখ্য, ১৪ জুলাই ভারতের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয় চন্দ্রযান-৩। গত ৫ আগস্ট চাঁদের কক্ষপথে প্রবেশ করে চন্দ্রযান-৩। ২০১৯ সালে চন্দ্রযান-২ ব্যর্থ হওয়ার পর চন্দ্রযান-৩ মিশনটি শুরু করে ভারত। এই মহাকাশযানের প্রাথমিক উদ্দেশ্য হল নিরাপদে একটি রোভারকে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করা এবং ইন-সিটু রাসায়নিক বিশ্লেষণ করা।

সর্বধিক পাঠিত

ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বড় প্রশ্ন: করমর্দন কি হবে?

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সময়ের অপেক্ষা, চাঁদের দেশে পা রাখার আগেই চমকপ্রদ ছবি শেয়ার ইসরো’র

আপডেট : ২১ অগাস্ট ২০২৩, সোমবার