পুবের কলম,ওয়েবডেস্ক: লোকসভা ভোট এক নজরে
আরও পড়ুন:
- মণিপুরের ৫ বুথে থমকে গেল ভোটগ্রহণ প্রক্রিয়া। পূর্ব ইম্ফলের ২টি এবং পশ্চিম ইম্ফলের ৩টি বুথে স্থগিত ভোটগ্রহণ। নির্বাচনে বেনিয়মের অভিযোগ তুলে বুথ তছনছ করে কয়েকজন দুষ্কৃতী। এর পরই ওই বুথে ভোটগ্রহণ স্থগিত করে দেয় কমিশন।
১) নাগাল্যান্ডের ৬ টি জেলায় একটি'ও ভোট পড়েনি এখনও পর্যন্ত। দেশের ১৭টি রাজ্য এবং চারটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ১০২টি আসনে শুরু হয়েছে ভোটগ্রহণ। ব্যতিক্রম শুধু নাগাল্যান্ড। উত্তর-পূর্বের ওই রাজ্যটির প্রায় ২০টি বিধানসভা এলাকায় ভোটের হার প্রায় শূন্য।
আরও পড়ুন:
২) লোকসভা ভোটের আবহে প্রকাশ্যে খুন কর্নাটকের কংগ্রেস নেতার মেয়ে। কলেজ ক্যাম্পাসের মধ্যেই তাঁকে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ।
আরও পড়ুন:
৩) ভোটদানের হারে দেশের মধ্যে এগিয়ে ত্রিপুরা, লাক্ষাদ্বীপ সর্বনিম্ন। ত্রিপুরাতে রাজ্যে ভোটদানের হার ৫৩.০৪ শতাংশ।
আরও পড়ুন:
৪) গোটা দেশের ১০২ আসনে দুপুর ১টা পর্যন্ত ভোটদানের হার ৪০ শতাংশ।
আরও পড়ুন:
৫) দুপুর ১টা পর্যন্ত তামিলনাড়ুতে ভোট পড়েছে ৩৯.৫ শতাংশ। রাজস্থানে ৩৩.৭ শতাংশ। উত্তর প্রদেশে ৩৭ শতাংশ । মধ্যপ্রদেশে ৪৪.৪ শতাংশ। আজ সকাল ৯ টায় ১০২ টি আসনে গড় ভোট পড়েছে ২৪.৫ শতাংশ। সাধারণ নির্বাচনের পাশাপাশি রাজ্য নির্বাচনের জন্য, সিকিম এবং অরুণাচল প্রদেশে যথাক্রমে ২১.২ এবং ১৯.৫ শতাংশ ভোট পড়েছে৷
আরও পড়ুন:
৬) বিজেপি উত্তর-পূর্বে ২৫ টি আসনের মধ্যে ২২ টি জয়ের আশা করছে ।
আরও পড়ুন:
৭) কংগ্রেসকে ভোট দিলেই মিটবে জল সমস্যা’: ডিকে শিবকুমার
আরও পড়ুন:
আজ, ১৯ এপ্রিল লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ পর্ব। মোট ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২টি আসনে ভোট গ্রহণ চলছে। ভোট দিচ্ছেন ১৬.৬৩ কোটি মানুষ। এর মধ্যে প্রথমবার ভোট দেবেন ৩৫.৬৭ লক্ষ যুবক-যুবতী প্রথমবার ভোট দেবেন। রাজ্যে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে প্রথম পর্বের ভোটগ্রহণ চলছে।
আরও পড়ুন:
প্রথম দফায় তামিলনাড়ুর ৩৯, উত্তরাখণ্ডের ৫, অরুণাচল প্রদেশের ২, মেঘালয়ের ২, আন্দামান নিকোবরের ১, মিজ়োরামের ১, নাগাল্যান্ডের ১, পন্ডিচেরির ১, সিকিমের ১, লাক্ষাদ্বীপের ১টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। এরাজ্যের তিনটি কেন্দ্রের পাশাপাশি রাজস্থানের ১২, উত্তরপ্রদেশের ৮, মধ্যপ্রদেশের ৬, অসম এবং মহারাষ্ট্রের প্রত্যেকটিতে ৫টি, বিহারের ৪, মণিপুরের ২, ত্রিপুরা, জম্মু কাশ্মীর, ছত্তিসগড়ের প্রত্যেকটিতে একটি আসনে ভোট হচ্ছে।
আরও পড়ুন:
মণিপুরের ২টি আসন রয়েছে। ইনার মণিপুর এবং আউটার মণিপুর। কিন্তু মণিপুরের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে আউটার মণিপুরে ২ দফায় ভোট গ্রহণ হবে। আজ প্রথম দফায় ইনার মণিপুরে ভোট রয়েছে। পাশাপাশি আউটারের মণিপুরের একাংশে ভোট রয়েছে আজ। আরেক অংশে ভোট হবে দ্বিতীয় দফায় অর্থাৎ ২৬ এপ্রিল।