আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: আগাম নির্বাচনের দাবিতে আবারও রাজধানী ইসলাবাদের উদ্দেশ্যে লং মার্চ শুরু করতে চলেছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন,আগামী মঙ্গলবার থেকে এই যাত্রা শুরু হবে। এর আগে তার ওপর হামলাকে কেন্দ্র করে লং মার্চের কার্যক্রম স্থগিত করা হয়।রবিবার লাহরের পর্বাঞ্চলের একটি হাসপাতাল থেকে এ বিষয়ে কথা বলতে সোশ্যাল মিডিয়ায় লাইভে আসেন ইমরান খান।
হামলায় তার পায়ে দুটি গুলি লাগে।আরও পড়ুন:
৭০ বছর বয়সী ইমরান খান জানিয়েছেন, লং মার্চ শুরু হলেও এখনই তিনি যোগ দেবেন না। তবে এটি যখন রাওয়ালপিন্ডিতে পৌঁছাবে তখন তিনি যোগ দেবেন।অন্যদিকে আগাম নির্বাচনের দাবিতে লং মার্চ চলাকালে ইমরান খানের ওপর হামলার ঘটনা তদন্তে পাক প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালকে ফুল কোর্ট কমিশন গঠনের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শনিবার এক সাংবাদিক সম্মেলনে এ আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: