পুবের কলম ওয়েবডেস্কঃ ক্রমশই রুট বৃদ্ধি পাচ্ছে কলকাতা মেট্রোর। শিয়ালদহ মেট্রো ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এবার চালু হতে চলেছে জোকা- তারাতলা মেট্রো। হয়ত পুজোর আগেই তার চাকা গড়াবে। তবে সমস্যা হচ্ছে যাত্রীর চাপ বাড়লেও সেভাবে নিয়োগ হয়নি কর্মীর। তাই স্টেশনগুলির টিকিট কাউন্টারের যাত্রীদের দীর্ঘ লাইন, উপচে পড়া ভিড় নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
সমস্যার সমাধানে এবার আ্যপ চালুর ভাবনাচিন্তা করছে মেট্রোকতৃপক্ষ। গুগল প্লে স্টোর থেকে এই আ্যপ ডাউনলোড করে অতি সহজেই টিকিট কাটতে পারবেন যাত্রীরা। অযথা লাইনে দাঁড়ানো বা স্মার্টকাড রিচার্জের ঝক্কি কমবে।
মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছেন আ্যপ ডাউনলোড করার পর যে ওটিপি আসবে সেটা দিয়ে কাটা যাবে টিকিট। তবে আ্যপ ব্যবহারে অনেকেই সড়গড় নন। তাই বেড়েই চলেছে সমস্যা।





























