আরও পড়ুন:
যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্কিত বিপুল নতুন নথি প্রকাশের পর বিশ্বজুড়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে লেবার পার্টির সদস্যপদ থেকে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী লর্ড পিটার ম্যান্ডেলসন। বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, নতুন প্রকাশিত এপস্টেইন ফাইলে নিজের নাম উঠে আসায় দলকে বিব্রত না করতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। লেবার পার্টির মহাসচিবকে লেখা চিঠিতে ম্যান্ডেলসন বলেন, এপস্টেইনকে ঘিরে তৈরি স্বাভাবিক ক্ষোভের সঙ্গে তাঁকে আবার যুক্ত করা হওয়ায় তিনি দুঃখিত ও অনুতপ্ত।
তবে ২০ বছর আগে এপস্টেইনের কাছ থেকে অর্থ গ্রহণের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন তিনি।আরও পড়ুন:
নথিতে বলা হয়েছে, ২০০৩–০৪ সালে এপস্টেইন তিন দফায় ম্যান্ডেলসনকে মোট ৭৫ হাজার ডলার দেন। যদিও এই অভিযোগ অস্বীকার করে তিনি তদন্তের দাবি তুলেছেন। উল্লেখ্য, গত বছরও এপস্টেইনের সঙ্গে সম্পর্কের জেরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাষ্ট্রদূতের পদ হারান ম্যান্ডেলসন।