পুবের কলম, ওয়েবডেস্ক: অতিরিক্ত ধূমপানই ডেকে আনল সর্বনাশ। কার্যক্ষমতা হারালো দুটি ফুসফুস। অবস্থা এতটাই যে মারাত্মক যে জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়েছিলেন মার্কিন যুবক ডেভি বাউয়ার। বক্ষ প্রতিস্থাপনে মাধ্যমে সেই মৃত প্রায় মার্কিন যুবককে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেন চিকিৎসকেরা। শল্য চিকিৎসকরা বলেছেন, মার্কিন যুবক বাউয়ারের ফুসফুস এতটাই সংক্রামিত হয়েছিল যে সেটি তরল হতে শুরু করেছিল।
জানা গেছে, ৩৪ বছর বয়সী ডেভি বাউয়ারের ফুসফুসটি স্বাভাবিক কাজ করার ক্ষমতা হারিয়েছিল।
অতিরিক্ত ধূমপানের আসক্তি তার জীবন দুর্বিষহ করে তুলেছিল। বিগত তিন বছর ধরে শ্বাস প্রশ্বাস জনিত সমস্যায় তীব্র কষ্ট পাচ্ছিলেন। সেন্ট লুইসে বসবাসকারি ডেভি বাউয়ার মাত্র ২১ বছর বয়স থেকে ধূমপানে আসক্ত হয়ে পড়েন। পরে ২০১৪ সালের দিকে তিনি ই-সিগারেটে আসক্ত হন। কারণ বাউয়ার মনে করতেন ই-সিগারেট তার শরীরে ক্ষতি করবে না। ২০১৪ সাল পর্যন্ত তিনি ই-সিগারেটে আসক্ত ছিলেন।আরও পড়ুন:
গত এপ্রিল মাস থেকে তার অল্পমাত্রায় শ্বাসকষ্ট হতে শুরু করে। তখন তিনি শিকাগোর নর্থওয়েস্টার্ন মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসার জন্য যান। সেই সময় ডেভি বাউয়ার জ্বরে আক্রান্ত ছিলেন। ফুসফুসের সংক্রামণের জন্য তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। চিকিৎসকেরা পরীক্ষা করে জানান, ডেভি বাউয়ারের ফুসফুস দুটি পুরোটাই সংক্রামিত। সেটি তরল হতে শুরু করেছে।
তার এক্স-রে রিপোর্ট ছিল ভয়ঙ্কর। দুটি ফুসফুস ছিল পুঁজে ভরা। শল্য চিকিৎসরা জানান, সেন্ট লুইসের ডেভি বাউয়ারের পর্যবেক্ষণে থাকা মেডিক্যাল টিম তাদের ডেকে পাঠায়। ডেভি বাউয়ারের রিপোর্ট দেখে মনে হয়েছিল, তারা কোনও সাহায্য করতে পারবে না। পরে সিদ্ধান্ত নেওয়া হয় প্রতিস্থাপণ ছাড়া এই রোগীকে বাঁচানো যাবে না। প্রতিস্থাপন করার আগে গুরুত্বপূর্ণ কাজ ছিল ফুসফুসের সংক্রমণ পরিষ্কার করা।আরও পড়ুন:
শল্যচিকিৎসকরা বাউয়ারের উভয় ফুসফুস অপসারণ করেন, তাকে জীবিত রাখতে একটি কৃত্রিম ফুসফুস (এক্সট্রাকর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন বা ইসিএমও, একটি শ্বাসযন্ত্রের সহায়তা) ব্যবহার করেন। হৃদপিণ্ড ঠিক রাখার জন্য তার বুকের গহ্বরে একটি ডিডি বক্ষ প্রতিস্থাপণ করা হয়।
আরও পড়ুন:
নর্থওয়েস্টার্ন মেমোরিয়াল হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্রথম তারা এই ধরনের অস্ত্রোপচার করলেন।