পুবের কলম ওয়েবডেস্ক : ২০০৮ সালের মালেগাঁও বিস্ফোরণ মামলায় অভিযুক্ত বিজেপি সংসদ প্রজ্ঞা সিং ঠাকুরকে হাজির জন্য তলব করল মুম্বইয়ের এনআইএ আদালত।একাধিক মামলায় বার বার শুনানি এড়িয়ে গেছেন প্রজ্ঞা। তিনি বহুবার অসুস্থতার ওজর দেখিয়ে হাজিরা দেননি। পরে তাঁকে বাস্কেটবল খেলতে দেখা গিয়েছিল।
একজনের বিয়ের অনুস্তাহেন তাঁর নাচের ছবিও ভাইরাল হয়েছিল। ২০১৯ এর জুন মাসে সাধ্বী প্রজ্ঞা এনআইএ আদালতে আবেদন করেছিলেন যাতে তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। কিন্তু আদালত প্রজ্ঞার সেই আবেদন খারিজ করে দেয়।আরও পড়ুন:
বুধবার অবশ্য বিশেষ এনআইএ আদালতে হাজিরা দেন প্রজ্ঞা।
বিশেষ বিচারক পিআর সিত্রেকে হাজিরাতে প্রজ্ঞা বলেন তাঁকে কোকিলালবেন হাসপাতালে ভর্তি হতে হবে। তখন আদালত বলেছে প্রয়োজনে তাঁকে উপস্থিত থাকতে হবে।আরও পড়ুন:
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮-এ উত্তর মহারাষ্ট্রের মালেগাঁও-এর একটি মসজিদের কাছে বিস্ফোরণ হয়।সেখানে মোটরসাইকেলে রাখা ছিল বিস্ফোরণ।
মোটর সাইকেল রাখা মসজিদের একেবারে কাছেই। মারাত্মক বিস্ফোরণে ৬ জনের মৃত্যু হন। আহত হন ১০০ জন।তদন্তে নেমে পুলিশ জানতে পারে মোটরসাইকেলটি প্রজ্ঞা সিং ঠাকুরের নামে নিবন্ধিত ছিল৷অর্থাৎ এই মোটর সাইকেলটির মালিক ছিলেন প্রজ্ঞা।আরও পড়ুন:
এ মামলায় সাধ্বী সহ সাতজনের বিচার চলছে। মালেগাঁও বিস্ফোরণ মামলায় প্রজ্ঞা সিং ঠাকুর ছাড়াও অন্য অভিযুক্তরা হলেন লেফটেন্যান্ট কর্নেল শ্রীকান্ত পুরোহিত, মেজর রমেশ উপাধ্যায়, সমীর কুলকার্নি, অজয় রাহিরকর, সুধাকর দ্বিবেদী এবং সুধাকর চতুর্বেদী।ভারতীয় দণ্ডবিধি হত্যা সহ নানা অপরাধের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।