পুবের কলম, ওয়েব ডেস্ক: পদোন্নতি প্রসাদ পুরোহিতের। মালেগাঁও বিস্ফোরণ (Malegaon blast) মামলায় অন্যতম অভিযুক্ত ছিলেন তিনি। সম্প্রতি সেই মামলায় প্রসাদ পুরোহিতকে বেকসুর খালাস করেছে বিশেষ আদালত । আর তার কয়েক সপ্তাহ পরেই তাঁকে কর্নেল পদে পদোন্নতি দিয়ে পুরস্কৃত করল ভারতীয় সেনাবাহিনী (Lt Col Purohit Promoted To Colonel After Acquittal In 2008 Malegaon Blast Case)। বৃহস্পতিবার তাঁর স্ত্রী অপর্ণা পুরোহিত এই তথ্য নিশ্চিত করেছেন।
গত জুলাই মাসে বিশেষ এনআইএ আদালত পুরোহিত-সহ সাতজনকে বেকসুর খালাস দেয়।আরও পড়ুন:
রায় ঘোষণার সময় বেঞ্চ বলে, “আসামিদের বিরুদ্ধে গুরুতর সন্দেহ রয়েছে। কিন্তু আইনানুসারে শুধু সন্দেহের ওপর ভিত্তি করে কাউকে দোষী সাব্যস্ত করা যায় না। অভিযুক্তদের বিরূদ্ধে পর্যাপ্ত প্রমাণ না থাকায় তাদের দোষী সাব্যস্ত করা সম্ভব হয়নি। এই যুক্তির ভিত্তিতেই সাতজন অভিযুক্তকে খালাস দেওয়া হয়।
আর সেই রায় ঘোষণার অল্প সময়ের মধ্যেই এই প্রমোশনকে কেন্দ্র করে জল্পনা তুঙ্গে। যদিও বিশেষ আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টে মামলা দায়ের করেছে বিস্ফোরণে নিহতদের পরিবার।আরও পড়ুন:
এই পদোন্নতি সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং মালেগাঁও বিস্ফোরণ মামলায় অন্যতম অভিযুক্তকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে লেখেন— “অভিনন্দন কর্নেল পুরোহিত। দেশপ্রেমিক সেনাদের পাশে দৃঢ়ভাবে রয়েছে কেন্দ্রীয় সরকার।” এই পদোন্নতিকে অনেকেই সরকারের পক্ষ থেকে একটি রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন, যেখানে দীর্ঘ ১৭ বছর ধরে সন্ত্রাসের অভিযোগে অভিযুক্ত একজন সেনা অফিসারকে পূর্ণ সম্মান ফিরিয়ে দেওয়া হলো।
আরও পড়ুন: