নিজস্ব প্রতিনিধি: উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির হয়ে প্রচার করতে সোমবার বিকালে লখনউ গেলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যায় লখনউ বিমানবন্দরে তৃণমূল নেত্রীকে স্বাগত জানান অখিলেশ যাদব। দেশে এই মুহুর্তে মোদি বিরোধী প্রধান মুখকে দেখতে জড়ো হয়েছিলেন সমাজবাদী পার্টির অসংখ্য নেতা-কর্মী। মমতার নামে জিন্দাবাদ স্লোগানও দেন তাঁরা।
আরও পড়ুন:
আজ মঙ্গলবার লখনউতে যৌথভাবে ভার্চুয়াল সাংবাদিক সম্মেলন করার পাশাপাশি সভাও করার কথা রয়েছে দুজনের। লখনউ উড়ে যাওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরপ্রদেশে বিজেপি বিরোধী জোট তৈরি না হওয়ার জন্য যেমন নাম না করে কংগ্রেসকে ঠুকেছেন, তেমনই জানিয়ে দিয়েছেন, বিধানসভা ভোটে না ড়লেও ২০২৪ সালের লোকসভা ভোটে পঞ্জাবেও লড়বেন।
আরও পড়ুন:
উল্লেখ্য, ভোট কাটাকাটিতে যাতে বিজেপির ফায়দা না হয়, তার জন্য উত্তরপ্রদেশে বিধানসভা ভোটে প্রার্থী না দিলেও ২০২৪ সালে লোকসভা ভোটে লড়ার কথা আগেই ঘোষণা করেছিলেন তৃণমূল সুপ্রিমো।
আরও পড়ুন:
আসন্ন উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে যাতে তাঁর দলের হয়ে প্রচার করেন সেই অনুরোধ জানিয়ে গত জানুয়ারি মাসে মমতার কাছে দলের প্রবীণ নেতা কিরণময় নন্দকে মমতার কাছে পাঠিয়েছিলেন সপা সুপ্রিমো অখিলেশ যাদব। কট্টর বিজেপি বিরোধী হিসেবে পরিচিত সপা প্রধানের সেই অনুরোধে সাড়া দিয়ে উত্তরপ্রদেশে ভোট প্রচারে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তৃণমূল নেত্রী।
আরও পড়ুন:
এদিন প্রথম দফার ভোটের প্রচারের জন্য লখনউ উড়ে গিয়েছেন তিনি। লখনউ যাওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, ‘সমাজবাদী পার্টির পক্ষে বিধানসভা ভোটে প্রচার করতে উত্তরপ্রদেশে যাচ্ছি। অখিলেশ আমাকে আমন্ত্রণ জানিয়েছেন।
আমি চাই উত্তরপ্রদেশে বিজেপি হারুক, সপা জিতুক। কারও ভোট কেটে লাভ নেই। তাই তৃণমূল ওখানে প্রার্থী দেয়নি। অখিলেশরা বিজেপির বিরুদ্ধে যেভাবে লড়ছেন, তাতে ওঁদের প্রতি আমার নৈতিক সমর্থন রয়েছে।’আরও পড়ুন:
উত্তরপ্রদেশে বিজেপি বিরোধী জোট গড়ে না ওঠার জন্য এদিন নাম না করে কংগ্রেসকে বিঁধেছেন তৃণমূল সুপ্রিমো। তাঁর কথায়, ‘আমরা চেয়েছিলাম, সব রাজ্যে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই হোক।
কিন্তু সবাই তা চায়নি। জোট বেঁধে লড়লে ভালো হত। কিন্তু এখন আর লাভ নেই। অখিলেশ যাদব উত্তরপ্রদেশে যে লড়াই চালাচ্ছেন, সেই লড়াইয়ে আজ সবার সঙ্গ দেওয়া দরকার। আমি চাই বিজেপি বিরোধী সকলেই অখিলেশের দলকে সমর্থন করুন।’আরও পড়ুন:
উত্তরপ্রদেশের মতো কংগ্রেস শাসিত পঞ্জাবেও বিধানসভা ভোটে প্রার্থী দেয়নি তৃণমূল কংগ্রেস। কিন্তু আগামী লোকসভা ভোটে সেই সৌজন্যের রাস্তায় যে তিনি আর হাঁটবেন না, তাও এদিন স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। জানিয়ে দিয়েছেন, ‘২০২৪ সালের লোকসভা ভোটে পঞ্জাবেও প্রার্থী দেবে দল।’