০২ মার্চ ২০২৬, সোমবার, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

করোনা আতঙ্ক, লখনউতে ফের বাধ্যতামূলক মাস্ক

পুবের কলম, ওয়েবডেস্ক:  দিল্লিতে ফের চোখ রাঙাচ্ছে করোনা সংক্রমণ। কোভিড -১৯ সংক্রমণের সম্ভাব্য চতুর্থ ঢেউয়ের মধ্যেই রবিবার দিল্লিতে ৫১৭টি নতুন সংক্রমণ ঘটেছে। ইতিমধ্যেই চতুর্থ ঢেউয়ের  আশঙ্কা  করছেন বিশেষজ্ঞরা। এদিকে রাজধানীতে করোনা বাড়বাড়ন্ত ফের ভীতির কারণ হয়ে দাঁড়াচ্ছে আশেপাশের রাজ্যগুলিতে।

সংক্রমণ ঠেকাতে এবার লখনউতে মাস্ক পরা বাধ্যতামূলক করল সরকার। লখনউ ছাড়াও এনসিআর-এর ছটি জেলাতেও একই নির্দেশ দেওয়া হয়েছে। গৌতম বুদ্ধ নগর, গাজিয়াবাদ, হাপুর, বুলন্দশহর, বাঘপাট- এই কটি জেলায় ফের কোভিড বিধি মেনে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।

আরও পড়ুন: লখনৌতে নিজের স্কুলে শুভাংশু শুক্লা

সোমবার কোভিডের বুলেটিন অনুযায়ী করোনার দৈনিক সংক্রমণ এক ধাক্কায় প্রায় ৯০ শতাংশ বেড়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী,  সোমবার দেশে কোভিডে আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৮৩ জন। মঙ্গলবার সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ১২৪৭। তবু দেশজুড়ে উদ্বেগ থাকছেই।

আরও পড়ুন: লখনউতে শিশুকে ধর্ষণের অভিযোগ, পুলিশি এনকাউন্টারে খতম অভিযুক্ত

উল্লেখ্য, গত ২ সপ্তাহে রাজধানীতে দৈনিক আক্রান্ত বেড়েছে প্রায় ৫০০ শতাংশ। দিল্লির সঙ্গে পাল্লা দেওয়া শুরু করেছে আরও একাধিক রাজ্য। যার জেরে দীর্ঘদিন বাদে দেশের দৈনিক আক্রান্তের সংখ্যাটা বেড়ে ২  হাজারেরও উপরে চলে গিয়েছে।  আরও চিন্তা বাড়াচ্ছে দৈনিক মৃতের সংখ্যা। ২০ ফেব্রুয়ারির পর রাজধানীতে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে ৫০০ ছাড়িয়েছে।

আরও পড়ুন: লখনউ-গোরক্ষপুরে ভয়াবহ দুর্ঘটনায় বাস উল্টে খাদে, মৃত ৭, আহত ৪০

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৮৩ জন। যা আগের দিনের থেকে অনেকটাই বেশি। রাজধানী দিল্লিতেই আক্রান্ত ৫১৭ জন। যা আগের দিনের থেকে ১২ শতাংশ বেশি। দেশে অ্যাকটিভ কেস হয়েছে ১১ হাজার ৫৪২।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৮৬ কোটি ৫৪ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন সাড়ে ২ লক্ষের বেশি মানুষ। স্বাস্থ্যমন্ত্রক সূত্রের খবর, দিল্লিতে নতুন করে জোর দেওয়া হচ্ছে করোনা পরীক্ষায়। সার্বিকভাবে পরীক্ষার হার বাড়ানো হচ্ছে।

কোভিড বিশেষজ্ঞেরা জানিয়েছেন, ওমিক্রন ও ডেল্টা রূপে সংক্রমণ বাড়লেও মৃত্যুর হার অপেক্ষাকৃত কম। সোমবার দৈনিক সংক্রমণের হার এক লাফে বেড়ে দাঁড়িয়েছে ০.৮৩ শতাংশ। বর্তমানে সারা দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ১১,৫৪২ জন।
পরিসংখ্যান অনুযায়ী, কেরলে সক্রিয় রোগীর সংখ্যা সবচেয়ে বেশি (৯৪০)। গোটা  দেশে গত ২৪ ঘণ্টায় ২১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে এক জন উত্তরপ্রদেশের এবং বাকি ২১৩ জন কেরলে। সারা ভারতে এখনও অবধি মোট ১৮৬ কোটি ৫৪ লক্ষ ৯৪ হাজার ৩৫৫ জনের টিকাকরণ হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ২ লক্ষ ৬১ হাজারের বেশি। রবিবার সুস্থ হয়েছেন ১৯৮৫ জন। রবিবার টিকা নিয়েছেন ২.৬৬ লক্ষ মানুষ। এখনও পর্যন্ত দেশে ১৮৬ .৫৪ কোটি ডোজেরও বেশি করোনা টিকা দেওয়া হয়েছে।

করোনা চতুর্থ সংক্রমণ রুখতে ইতিমধ্যেই ১৮ উর্ধদের করোনার বুস্টার ডোজ দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।

সর্বধিক পাঠিত

দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

করোনা আতঙ্ক, লখনউতে ফের বাধ্যতামূলক মাস্ক

আপডেট : ১৯ এপ্রিল ২০২২, মঙ্গলবার