ভোটের ফলপ্রকাশের পর সংগঠনকে আরও চাঙ্গা করতে তৃণমূলের ধারাবাহিক বৈঠক পর্ব অব্যাহত। সেই সূত্রেই শুক্রবার কলকাতার পুরপ্রতিনিধিদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন:
সূত্রের খবর, শুক্রবার বিকেল ৪টে নাগাদ কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ডাকা হয়েছে কলকাতার সমস্ত তৃণমূল কাউন্সিলরদের।
বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায় তুমি, মেয়র ফিরহাদ হাকিম , ডেপুটি মেয়র অতীন ঘোষ-সহ সমস্ত মেয়র পারিষদদের।আরও পড়ুন:
বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই দলীয় সংগঠনকে পুনর্গঠন ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে একের পর এক বৈঠক করছেন মমতা ও অভিষেক। ইতিমধ্যেই জয়ী ও পরাজিত বিধায়ক প্রার্থী, লোকসভা ও রাজ্যসভার সাংসদ, জেলাসভাপতি এবং বিভিন্ন পুরসভার চেয়ারম্যানদের সঙ্গে আলোচনা হয়েছে। এবার কলকাতা পুরসভার জনপ্রতিনিধিদের সঙ্গে সরাসরি বৈঠকে বসে সাংগঠনিক পরিস্থিতি ও ভবিষ্যৎ রণকৌশল নিয়ে আলোচনা হতে পারে বলে রাজনৈতিক মহলের অনুমান।